দুইশোর বেশি ভূকম্পনে কেঁপে উঠেছে তাইওয়ান

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ০৯:৫২আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১৬:০৬

তাইওয়ানে আবারও দফায় দফায় ভূমিকম্প হয়েছে। স্থানীয় সময় সোমবার (২২ এপ্রিল) সন্ধ্যা থেকে মঙ্গলবার সকাল পর্যন্ত তাইওয়ানের পূর্ব উপকূলে ২০০টির বেশি ভূকম্পন অনুভূত হয়েছে। তবে এতে তেমন কোনও ক্ষয়ক্ষতি হয়নি। হতাহতেরও খবর পাওয়া যায়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আবহাওয়া দপ্তর জানিয়েছে, রাজধানী তাইপেই সহ উত্তর, পূর্ব এবং পশ্চিম তাইওয়ানের বড় অংশ জুড়ে ভবনগুলো সারারাত ধরেই কেপে কেপে উঠেছে। তবে এর মধ্য সবচেয়ে শক্তিশালী কম্পনটি ছিল রিখটার স্কেলে ৬ দশমিক ৩ মাত্রার। অবশ্য এটি ছিল অগভীর। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পূর্বাঞ্চলের হুয়ালিয়েনের প্রত্যন্ত এলাকায়। 

সিসমোলজিক্যাল সেন্টারের পরিচালক উ চিয়েন-ফু বলেছেন, ভূকম্পনগুলো অনেক বেশি হলেও সেগুলো খুব একটা শক্তিশালী ছিল না। আর এতে তেমন কোনও ক্ষয়ক্ষতিও হয়নি। তবে পাহাড় থেকে পাথর গড়িয়ে পড়ায় বেশ কয়েকটি রাস্তা বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার সব সরকারি অফিস ও স্কুলগুলো বন্ধ ঘোষণা করেছে সরকার।

এর আগে গত ৩ এপ্রিল শক্তিশালী ভূমিকম্পে কেঁপে ওঠে তাইওয়ানের পূর্ব উপকূল। এতে অন্তত ১৭ জন মারা যান। অনেকগুলো অবকাঠামোর ক্ষয়ক্ষতি হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা ইউএসজিএস জানায়, ওই ভূমিকম্পের মাত্রা ছিল ৭ দশমিক ৪। ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হুয়ালিয়েন শহরের ১৮ কিলোমিটার দক্ষিণে।

তাইওয়ানে গত ২৫ বছরের মধ্যে এটি ছিল সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প। এর আগে ১৯৯৯ সালের সেপ্টেম্বরে ৭ দশমিক ৬ মাত্রার ভূমিকম্প প্রায় ২ হাজার ৪০০ মানুষের মৃত্যু হয়।

/এস/
সম্পর্কিত
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
সর্বশেষ খবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
আর্জেন্টিনার সমর্থকদের জন্য সুখবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম