মালয়েশিয়ায় দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে ১০ জন নিহত

আন্তর্জাতিক ডেস্ক
২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৩আপডেট : ২৩ এপ্রিল ২০২৪, ১০:৫৩

মালয়েশিয়ায় নৌবাহিনীর দুটি হেলিকপ্টারের মুখোমুখি সংঘর্ষে কমপক্ষে ১০ জন নিহত হয়েছে। নৌবাহিনীর কুচকাওয়াজের অংশ নিতে সামরিক মহড়া চলাকালীন মঙ্গলবার (২৩ এপ্রিল) সকালে মধ্য আকাশে হেলিকপ্টার দুইটির সংঘর্ষ হয়। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

নৌবাহিনীর এক বিবৃতিতে বলা হয়েছে, র‌য়্যাল মালয়েশিয়ান নেভির ৯০তম বর্ষপূর্তি আগামী মে মাসে অনুষ্ঠিত হবে। এ উপলক্ষ্যে হেলিকপ্টার দুটি একটি সামরিক মহড়ায় অংশ নিয়েছিল।

ধারণা করা হচ্ছে, নিচে পড়ার আগে একটি হেলিকপ্টারের রটার ক্লিপে আঘাত হেনেছিল অপর হেলিকপ্টারটি। এরপরই দুইটি হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিচে পড়ে।

একটি হেলিকপ্টার বিধ্বস্ত হয় রানিং ট্র্যাকে। অপরটি একটি সুইমিং পুলের কাছে বিধ্বস্ত হয়।

বিবৃতিতে আরও বলা হয়, স্থানীয় সময় সকাল সাড়ে নয়টায় মালয়েশিয়ার পশ্চিমাঞ্চলীয় পেরেক প্রদেশের লুমুত শহরে এ ঘটনা ঘটে। ওই শহরে নৌবাহিনীর একটি ঘাঁটি রয়েছে।

হেলিকপ্টারে থাকা ১০জন ক্রূর সবাই মারা গেছে। শনাক্তের জন্য তাদেরকে লুমুত আর্মি হাসপাতালে নেওয়া হয়েছে বলে জানিয়েছে নৌবাহিনী।

এরই মধ্যে হেলিকপ্টার দুইটির সংঘর্ষের ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। তবে নিহতদের পরিবারের প্রতি সংবেদনশীল হতে এবং তদন্তের খাতিরে ক্ষতিকর ভিডিও শেয়ার থেকে বিরত থাকতে জনগণের প্রতি অনুরোধ জানিয়েছে নৌবাহিনী।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে