সরকার গঠনে মিত্রদের সঙ্গে মোদির বৈঠক আজ

আন্তর্জাতিক ডেস্ক
০৫ জুন ২০২৪, ১০:৩৪আপডেট : ০৫ জুন ২০২৪, ১২:৪৩

সরকার গঠনের বিষয়ে মিত্রদের সঙ্গে আলোচনায় বসতে যাচ্ছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। আজ বুধবার (৫ মে) বৈঠক করবেন তারা। নির্বাচনে ভারতীয় জনতা পার্টি বিজেপি সংসদে এককভাবে সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় সরকার গঠনে এখন দলটিকে এনডিএ জোটের ওপরই নির্ভর করতে হবে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

রয়টার্সের প্রতিবেদনে বৈঠকের বিষয়ে আরও বিস্তারিত কিছু জানানো হয়নি।

মঙ্গলবার সন্ধ্যায় ঘোষিত আনুষ্ঠানিক ফলাফলে, মোদির হিন্দুত্ববাদী দলটি সাধারণ নির্বাচনে এককভাবে ২৪০টি আসন জিতেছে। যেখানে সংসদে সরকার গঠন করতে হলে একটি দলকে ৫৪৩ আসনের মধ্যে ২৭২টি নিশ্চিত করতে হয়।

বিজেপির নেতৃত্বে ন্যাশনাল ডেমোক্রেটিক অ্যালায়েন্স (এনডিএ) ২৯৩টি আসন জিতেছে, যা সরকার গঠনের জন্য প্রয়োজনীয় ২৭২ আসনের চেয়ে ২০টিরও বেশি।

তাই সরকার গঠনে বিজেপিকে বিশেষ করে চন্দ্রবাবু নাইডুর টিডিপি এবং নীতীশ কুমারের জনতা দল ইউনাইটেডের উপর নির্ভর করতে হবে। তবে এই দুই নেতারই দল পরিবর্তনের প্রবণতা রয়েছে। তারা যদি হঠাৎ দল পরিবর্তন করে তবে বিপাকে পড়তে পারে বিজেপি। এমন পরিস্থিতিতে দলটির সভাপতি জেপি নাড্ডা গতকাল একটি বৈঠকের আহ্বান জানান।

এদিকে,রাহুল গান্ধীর মধ্যপন্থী কংগ্রেস পার্টির নেতৃত্বে বিরোধী জোট ‘ইন্ডিয়া’ ২৩০টি আসন জিতেছে। কংগ্রেস একাই জিতেছে ৯৯টি আসন,যা ২০১৯ সালে জয়লাভ করা আসনের প্রায় দিগুণ। তখন ৫২টি আসন জিতেছিল দলটি।

সরকার গঠন নিয়ে ‘ইন্ডিয়া’ জোটও বুধবার দিল্লিতে বৈঠক করবে বলে আশা করা হচ্ছে। বৈঠকে পরবর্তী পদক্ষেপ নিয়ে আলোচনা করবে তারা।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের