ব্যাংককে মার্কেটে অগ্নিকাণ্ড, খাঁচায় বন্দি ১ হাজার প্রাণীর মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
১১ জুন ২০২৪, ২০:০৩আপডেট : ১১ জুন ২০২৪, ২০:৫৮

দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম উন্মুক্ত বাজারগুলোর একটি থ্যাইল্যান্ডের ব্যাংককের চাতুচাক উইকেন্ড মার্কেট। সোমবার (১১ জুন) ভোরে সেখানে অগ্নিকাণ্ডের ঘটনায় খাঁচায় বন্দি প্রায় এক হাজার প্রাণী মারা গেছে। ব্যাংককের কর্মকর্তাদের বরাতে মার্কিন ম্যাগাজিন টাইম এই খবর জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, এদিন ভোর ৪টা ১০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয়। এসময় বাজারের ১০০টিরও বেশি পোষা প্রাণীর দোকান আগুনে পুড়ে যায়। দোকানগুলোতে খাঁচাবন্দি কুকুর, পাখি, বিড়াল এবং সাপসহ অনেক ধরনের প্রাণী ছিল। সেগুলো আগুনে পুড়ে মারা গেছে।

তবে অগ্নিকাণ্ডের ফলে কোনও মানুষ হতাহত হয়নি।

কর্মকর্তারা বলেছেন, বৈদ্যুতিক শর্ট সার্কিটের কারণে আগুনের সূত্রপাত। তা নিয়ন্ত্রণে আনতে প্রায় এক ঘণ্টা সময় লেগেছে।

থাইল্যান্ডের অন্যান্য অনেক বাজারের মতো চাতুচাক বাজারও বাহারি রকমের দোকানে পরিপূর্ণ। পর্যটনের হটস্পট হিসেব পরিচিত এই বাজারে ২৬টি বিভাগে ১৫ হাজারটিরও বেশি দোকান রয়েছে। সেখানে প্রাচীন বা ঐতিহ্যবাহী জিনিসপত্র, খাবার ও পোশাকও পাওয়া যায়।

বাজার কর্তৃপক্ষের দাবি, সপ্তাহান্তে ২ লাখ দর্শনার্থী সেখানে ভীড় জমান।

/এএকে/
সম্পর্কিত
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
সর্বশেষ খবর
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
আদ-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর কারণ জানালো তদন্ত কমিটি
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
হাওরের জন্য ৫০ হাজার কোটি টাকার বিশেষ বরাদ্দের দাবি
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের