পশু কোরবানির মাধ্যমে এশিয়ায় ঈদুল আজহা উদযাপন

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৪, ১১:৫৪আপডেট : ১৭ জুন ২০২৪, ১১:৫৪

ইসরায়েলি আগ্রাসনে বিধ্বস্ত গাজার ফিলিস্তিনিদের জন্য প্রার্থনার মধ্য দিয়ে ঈদুল আজহা উদযাপন করছেন এশিয়ার মুসলিমরা। সোমবার (১৭ জুন) ঈদের জামাত শেষে,  আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য পশু কোরবানি করছেন ধর্মপ্রাণ মুসলমানরা। মার্কিন বার্তা সংস্থা এপি এ খবর জানিয়েছে।

সোমবার ঈদুল আজহা পালন করছে ইন্দোনেশিয়া, মালয়েশিয়া, ভারত, বাংলাদেশ, পাকিস্তানসহ এশিয়ার বেশিরভাগ দেশ। ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় অনুষ্ঠিত ঈদের জামাতে গাজা ও রাফাহ শহরের মুসলিমদের জন্য প্রার্থনা করা হয়েছে।

ইন্দোনেশিয়ায় বিশ্বের অন্য যেকোনও দেশের তুলনায় বেশি মুসলমান থাকলেও ঈদুল আযহায় অন্যান্য ধর্মের প্রভাব পাওয়া যায়। জাভানিজ সংস্কৃতির যোগিয়াকার্তার বাসিন্দারা বিশ্বাস করেন,  তারা যদি রাজপ্রাসাদ থেকে কৌমান গ্র্যান্ড মসজিদে সাজানো ফসলের স্তূপ নিয়ে আসেন, তাহলে সেটি তাদের জন্য সৌভাগ্য নিয়ে আসতে পারে।

মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম বিদেশি পর্যটকসহ হাজারো মুসলিমদের সঙ্গে নিয়ে ঈদের নামাজ আদায় করেছেন। কুয়ালালামপুরের দক্ষিণে পুত্রজায়াতে তার অফিসের কাছে একটি মসজিদে ঈদের জামাতে অংশ নেন তিনি।

ভারতের মোট জনসংখ্যার ১৪ শতাংশই মুসলিম। রাজধানী দিল্লির ঐতিহাসিক জামে মসজিদে ঈদের জামাত আদায় করেছেন হাজারো মুসল্লি। নামাজ শেষে কোলাকুলির মাধ্যমে তারা একে অন্যের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ ত্যাগ, ভ্রাতৃত্ব ও নিঃস্বার্থ চেতনার প্রচারের আহ্বান জানিয়ে পাকিস্তান ঈদুল আজহা উদযাপন করেছেন। ঈদের খুতবায় ওলামারা নবীদের দেওয়া মহান ত্যাগের দর্শনের তাৎপর্য তুলে ধরেন। ঈদের জামাত উপলক্ষে পাকিস্তানজুড়ে মসজিদ, ঈদগাহ ও মাঠে বিশেষ নিরাপত্তার ব্যবস্থা নেওয়া হয়।

বাংলাদেশে কিশোরগঞ্জের সোলাকিয়ায় সবচেয়ে বড় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী