দক্ষিণ কোরিয়ায় ব্যাটারি কারখানায় বিস্ফোরণে নিহত ২২

আন্তর্জাতিক ডেস্ক
২৪ জুন ২০২৪, ১৬:০১আপডেট : ২৪ জুন ২০২৪, ১৮:৩৬

দক্ষিণ কোরিয়ায় একটি ব্যাটারি প্রস্তুতকারক কারখানায় ভয়াবহ বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে বহু শ্রমিক নিহত হয়েছে। রাজধানী সিউল থেকে ৪৫ কিলোমিটার দূরে হোয়াসং শহরের ওই প্ল্যান্টে লিথিয়াম ব্যাটারি উৎপাদন করা হতো। সোমবার (২৪ জুন) এক প্রতিবেদনে এসব তথ্য জানায় বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, সোমবার হোয়াসং শহরের লিথিয়াম ব্যাটারি উৎপাদন কারখানায় আগুন লেগেছে বলে দেশটির ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানিয়েছেন।

অন্যদিকে দেশটির ইয়োনহাপ সংবাদ সংস্থা জানিয়েছে, অগ্নিকাণ্ডের পর এখন পর্যন্ত কারখানার ভেতরে প্রায় ২০টি মৃতদেহ পাওয়া গেছে। নিখোঁজ থাকা আরও পাঁচ জনের জন্য অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তা কিম জিন-ইয়ং বলেন, প্রায় ৩৫ হাজার ইউনিটের একটি গুদামের ভেতরে ব্যাটারি সেলের একটি সিরিজ বিস্ফোরিত হয়। এরপর আগুনের সূত্রপাত হয়। তবে কী কারণে বিস্ফোরণ ঘটলো, তা এখনও স্পষ্ট নয়।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, অতিরিক্ত বিস্ফোরণের কারণে প্রাথমিকভাবে সেখানে প্রবেশ করতে বেগ পেতে হয়েছিল উদ্ধারকারীদের। আগুনের তীব্রতার কারণে মৃত ব্যক্তিদের শনাক্ত করা কঠিন হয়ে পড়ে। তবে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তিনি। ওই সময় প্রায় ১০০ জন শ্রমিক কারখানায় কাজ করছিলেন বলে একটি টেলিভিশনকে বলেন কিম।

দেজং ইউনিভার্সিটির ফায়ার অ্যান্ড ডিজাস্টার প্রিভেনশন প্রফেসর কিম জা-হো বলেন, আগুন সম্ভবত খুব দ্রুত ছড়িয়ে পড়েছে, এতে শ্রমিকরা পালাতে পারেননি।

দক্ষিণ কোরিয়া লিথিয়াম ব্যাটারির নেতৃস্থানীয় উৎপাদক। যেসব ব্যাটারি দেশটির অনেক বৈদ্যুতিক যানবাহন ও ল্যাপটপে ব্যবহৃত হয়।

/এনএআর/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের