লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে সড়ক দুর্ঘটনায় নিহত ১৮

আন্তর্জাতিক ডেস্ক
১০ জুলাই ২০২৪, ১২:১৬আপডেট : ১০ জুলাই ২০২৪, ১২:১৬

ভারতের উত্তর প্রদেশের উন্নাওতে সড়ক দুর্ঘটনায় অন্তত ১৮ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে তিন নারী ও এক শিশু রয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ১৯ জন। বুধবার (১০ জুলাই) ভোর ৫ টা ১৫ মিনিটের দিকে লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে এই দুর্ঘটনা ঘটে। পুলিশের বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

পুলিশ জানিয়েছে, ডাবল ডেকার একটি বাস বিহারের সীতামারহি থেকে দিল্লি যাচ্ছিল। লক্ষ্ণৌ-আগ্রা এক্সপ্রেসওয়েতে বাসটি দুধের একটি ট্যাংকারকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে গাড়ি থেকে যাত্রীরা ছিটকে বেরিয়ে যান।

ঘটনাস্থল থেকে প্রকাশিত ভিডিওগুলোতে মাটিতে পড়ে থাকা মৃতদেহ, ধাতব ও কাঁচের টুকরো এবং ভাঙা জিনিসপত্র দেখা গেছে।

উন্নাওয়ের জেলা ম্যাজিস্ট্রেট গৌরাঙ্গ রাঠি বলেছেন, আহতদের দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

এই ঘটনায় শোক প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার অফিস জানিয়েছে, আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দুর্ঘটনায় নিহতদের জন্য দুই লাখ এবং আহতদের জন্য ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ ঘোষণা করেছেন।

এ ঘটনায় শোক প্রকাশ করেছেন প্রেসিডেন্ট দ্রৌপদী মুর্মুও।

/এএকে/
সম্পর্কিত
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের