নিষিদ্ধ হচ্ছে ইমরান খানের দল: পাকিস্তানের তথ্যমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১৫ জুলাই ২০২৪, ১৭:০২আপডেট : ১৫ জুলাই ২০২৪, ১৭:০২

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের দল পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)-এর ওপর নিষেধাজ্ঞা আনতে যাচ্ছে পাকিস্তান সরকার। সোমবার (১৫ জুলাই) এ কথা বলেছেন দেশটির তথ্যমন্ত্রী আতাউল্লাহ তারার। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

আতাউল্লাহ তারার বলেছেন, পিটিআই দলটির বিরুদ্ধে অবৈধ উৎস থেকে বিদেশি তহবিল পাওয়ার অভিযোগ প্রমাণিত এবং গত বছরে দলটির নেতৃত্ব ও সমর্থকদের সামরিক স্থাপনায় হামলার ঘটনায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি বলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের ওপর নিষেধাজ্ঞা আরোপের জন্য কেন্দ্রীয় সরকার মামলা করবে। প্রয়োজনে এটি মন্ত্রিসভা ও সুপ্রিম কোর্টে যাবে।

৮ ফেব্রুয়ারির নির্বাচনে পিটিআই প্রার্থীরা স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন। কারণ দলটি নির্বাচনে অংশগ্রহণের অনুমতি পায়নি। শুক্রবার সুপ্রিম কোর্ট রায়ে দলটি পার্লামেন্টে ২০টিরও বেশি সংরক্ষিত আসন পেয়েছে। এটি দুর্বল জোট সরকারের ওপর চাপ বাড়িয়েছে।

সুপ্রিম কোর্টের সংরক্ষিত আসন প্রদানের সিদ্ধান্তের ওপর নিষেধাজ্ঞার পরিকল্পনা কী প্রভাব ফেলবে তা তাৎক্ষণিকভাবে স্পষ্ট নয়। সরকার সংরক্ষিত আসন নিয়েও আইনি পর্যালোচনা চাইবে বলে জানিয়েছেন তথ্যমন্ত্রী।

গত আগস্ট থেকে কারাবন্দি ইমরান খান অবৈধভাবে তৃতীয় স্ত্রীকে বিয়ে করার অভিযোগ থেকে শনিবার খালাস পেয়েছেন। তবে তিনি মুক্তি পাচ্ছেন না। কারণ কর্তৃপক্ষ নতুন আদেশ জারি করে তাকে আবারও গ্রেফতার করেছে।

২০১৮ সালে ক্ষমতায় আসা ইমরান খান ২০২২ সালে পাকিস্তানের শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে মতবিরোধের পর পার্লামেন্টে আস্থাভোটে ক্ষমতাচ্যুত হয়েছিলেন। এরপর তার বিরুদ্ধে একের পর এক মামলা দায়ের করা হয়েছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী