ভারতে ধর্ষণ ও হত্যার প্রতিবাদে চিকিৎসকদের ধর্মঘট অব্যাহত

আন্তর্জাতিক ডেস্ক
১৯ আগস্ট ২০২৪, ১৯:২৭আপডেট : ১৯ আগস্ট ২০২৪, ১৯:২৭

ভারতে চিকিৎসককে সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার ঘটনায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন হাজার হাজার চিকিৎসক। সোমবারও তারা কর্মবিরতি শেষ করতে অস্বীকৃতি জানিয়েছেন। ফলে হাসপাতাল সেবা ব্যাহত হচ্ছে। সহকর্মীর নিরাপত্তা এবং দ্রুত অপরাধ তদন্তের দাবিতে গত সপ্তাহ থেকে চলা এই প্রতিবাদ কর্মসূচি এখনও অব্যাহত রয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

গত ৯ আগস্ট কলকাতার একটি হাসপাতালে ৩১ বছর বয়সী এক শিক্ষানবিস চিকিৎসককে ধর্ষণ ও হত্যার ঘটনায় দেশজুড়ে ক্ষোভের সঞ্চার হয়েছে। পুলিশ জানিয়েছে, পুলিশের এক স্বেচ্ছাসেবক এ অপরাধে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার হয়েছে এবং তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

নারী অধিকারকর্মীরা বলছেন, ২০১২ সালে দিল্লির চলন্ত বাসে এক ছাত্রীর সংঘবদ্ধ ধর্ষণ ও হত্যার পর কঠোর আইন প্রণয়ন সত্ত্বেও ভারতে নারীরা যৌন সহিংসতার শিকার হচ্ছেন। এই ঘটনাটি আরও একবার এ সমস্যার গভীরতা তুলে ধরেছে।

সরকার চিকিৎসকদের কাজে ফেরার আহ্বান জানিয়ে তাদের নিরাপত্তা নিশ্চিত করতে একটি কমিটি গঠনের কথা বলেছে। তবে বিক্ষোভকারী চিকিৎসকরা দাবি পূরণ না হওয়া পর্যন্ত ধর্মঘট চালিয়ে যাওয়ার সিদ্ধান্তে অটল।

আরজি কর মেডিকেল কলেজ ও হাসপাতালের বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকদের মুখপাত্র ডা. অনিকেত মহাতা বলেছেন, আমাদের অনির্দিষ্টকালের কর্মবিরতি ও অবস্থান ধর্মঘট চলবে যতক্ষণ না পর্যন্ত আমাদের দাবিগুলো পূরণ হয়।

চিকিৎসকদের প্রতি সংহতি জানিয়ে রবিবার কলকাতার রাজপথে পশ্চিমবঙ্গের দুটি বড় ফুটবল ক্লাবের হাজার হাজার সমর্থক ‘আমরা বিচার চাই’ স্লোগান দিয়ে মিছিল করেন। প্রতিবেশী রাজ্য উড়িষ্যা, রাজধানী নয়াদিল্লি এবং পশ্চিম ভারতের গুজরাটেও চিকিৎসকদের সংগঠনগুলো প্রতিবাদ চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে।

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর গীতা গোপীনাথ ভারতের বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকাকে বলেছেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা নিশ্চিত না করে কর্মে অংশগ্রহণের হার বৃদ্ধি করা সম্ভব নয়।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী