পাঞ্জাব ও বেলুচিস্তানে বন্যায় ১০৩ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
২০ আগস্ট ২০২৪, ১৩:০৩আপডেট : ২০ আগস্ট ২০২৪, ১৩:০৩

পাকিস্তানের পাঞ্জাব ও বেলুচিস্তানে ভারী বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় অন্তত ১০৩ জনের মৃত্যু হয়েছে। আহত হয়েছে প্রায় আড়াইশো জন। সোমবার (১৯ আগস্ট)  প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ জানিয়েছে, বজ্রপাত, ক্ষতিগ্রস্ত বাড়িতে বিদ্যুৎস্পৃষ্ট ও বৃষ্টিতে জরাজীর্ণ ভবন ধসে হতাহতের এ ঘটনা ঘটেছে। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে প্রাদেশিক দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ এরই মধ্যে এই দুই প্রদেশে বন্যা সতর্কতা জারি করেছে।

বিবৃতিতে বলা হয়েছে, বন্যায় পাঞ্জাবে ক্ষতিগ্রস্ত হয়েছে অন্তত ২৪৫টি ঘরবাড়ি। ৪৪টি গবাদিপশু মারা গেছে। এছাড়া প্রবল বৃষ্টিতে শহরের জনজীবনে নেমে এসেছে স্থবিরতা। জলাবদ্ধতা ও যানযাটে বিপর্যস্ত হচ্ছে মানুষ। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোর মধ্যে রয়েছে শাহ জামাল, লক্ষ্মী চক, করিম পার্ক, আল্লামা ইকবাল টাউনের সবজি মান্ডি, টাক্কা চক এবং জোহর টাউন।

এদিকে গত ১ জুলাই থেকে বৃষ্টিপাত অব্যাহত রয়েছে বেলুচিস্তান প্রদেশে। মৌসুমি বৃষ্টিপাতে এরই মধ্যে ক্ষতিগ্রস্ত হয়েছে তিন হাজারের বেশি মানুষ। ৪৩৩ টি ঘরবাড়ি সম্পূর্ণ বা আংশিকভাবে ধ্বংস হয়েছে।

বৃষ্টিপাতে ক্ষতিগ্রস্ত হয়েছে প্রদেশের অন্তত ১৬টি জেলা। এসব জেলার বেশিরভাগ  ইউনিয়ন পরিষদে জরুরি অবস্থা জারি ও দুর্যোগ-আক্রান্ত ঘোষণা করা হয়েছে।

সোহবতপুরের জেলা প্রশাসক ফরিদা তারিন জানান, বৃষ্টির কারণে জুদাইরে একটি নদী উপচে পড়ে এলাকা প্লাবিত হয় এবং বিস্তীর্ণ এলাকার ধানক্ষেত নষ্ট হয়েছে।

পাকিস্তানে জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত বর্ষা মৌসুমে বৃষ্টিপাত স্বাভাবিক ব্যাপার। তবে বিশেষজ্ঞরা বলছেন, জলবায়ু পরিবর্তনের ফলে এই অঞ্চলে গ্রীষ্ম ও বর্ষার তীব্রতা বেড়েছে যা বিরূপ প্রভাব ফেলছে। 

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী