হংকংয়ের রাষ্ট্রদ্রোহ মামলায় ২ সম্পাদক দোষী সাব্যস্ত

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২৪, ১৮:৪৫আপডেট : ২৯ আগস্ট ২০২৪, ১৮:৪৫

হংকংয়ের একটি আদালত বর্তমানে বন্ধ থাকা স্ট্যান্ড নিউজের দুই সাবেক সম্পাদক চুং পুই-কুয়েন ও প্যাট্রিক ল্যামকে রাষ্ট্রদ্রোহমূলক প্রবন্ধ প্রকাশের ষড়যন্ত্রে দোষী সাব্যস্ত করেছে। চীনা শাসিত শহরটিতে নিরাপত্তা দমন অভিযানের মধ্যে বৃহস্পতিবারের (২৯ আগস্ট) রায়টি আন্তর্জাতিকভাবে নজর কেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

২৬ সেপ্টেম্বর রায় ঘোষণা করা হবে। রায়ে তাদের দুই বছরের কারাদণ্ড হতে পারে। ১৯৯৭ সালে হংকং ব্রিটেন থেকে চীনের হাতে হস্তান্তরের পর এটি প্রথমবারের মতো কোনও সাংবাদিক বা সম্পাদককে রাষ্ট্রদ্রোহের দায়ে দোষী সাব্যস্ত করা হলো।

সমালোচকরা, বিশেষ করে মার্কিন সরকার বলছে, এই মামলা হংকংয়ে সংবাদমাধ্যমের স্বাধীনতার ক্রমবর্ধমান অবনতির প্রতিফলন।

স্ট্যান্ড নিউজ একসময় হংকংয়ের শীর্ষস্থানীয় অনলাইন মিডিয়া হিসেবে সমালোচনামূলক প্রতিবেদন ও মন্তব্য নিয়ে কাজ করত। ২০২১ সালের ডিসেম্বর মাসে পুলিশের অভিযান ও তাদের সম্পদ জব্দের পর বন্ধ হয়ে যায়।

৫৪ বছর বয়সী চুং, ৩৬ বছর বয়সী ল্যাম এবং স্ট্যান্ড নিউজের মূল সংস্থা বেস্ট পেনসিল (হংকং) লিমিটেডের বিরুদ্ধে ২০২০ সালের জুলাই থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত ১৭টি সংবাদ প্রবন্ধ ও মন্তব্য প্রকাশের ষড়যন্ত্রে রাষ্ট্রদ্রোহমূলক অভিযোগ আনা হয়েছিল।

চুং ও ল্যাম দুজনেই নিজেকে নির্দোষ দাবি করেন। তবে বৃহস্পতিবার কেবল চুং আদালতে উপস্থিত ছিলেন। আদালত যে প্রবন্ধগুলোকে রাষ্ট্রদ্রোহমূলক বলে গণ্য করেছে, সেগুলোর বেশিরভাগই চুং সম্পাদনা বা অনুমোদন করেছিলেন।

জেলা আদালতের বিচারক কোয়াক ওয়াই-কিন রায়ে লিখেছেন, যখন কোনও বক্তব্যকে রাষ্ট্রদ্রোহমূলক হিসেবে বিবেচনা করা হয়, তখন প্রাসঙ্গিক বাস্তব পরিস্থিতিকে বিবেচনায় নিতে হবে, যা জাতীয় নিরাপত্তার সম্ভাব্য ক্ষতি হিসেবে দেখা হয় এবং তা অবশ্যই থামাতে হবে।

৫৭ দিনের বিচারকালে, সরকারি প্রসিকিউটর লরা এনজি বলেন, স্ট্যান্ড নিউজ একটি রাজনৈতিক প্ল্যাটফর্ম হিসেবে কাজ করত, যা ‘অবৈধ’ মতাদর্শ প্রচার করত এবং পাঠকদের চীন ও হংকং সরকারের প্রতি ঘৃণা উসকে দিত।

আদালতের মতে, যে প্রবন্ধগুলো রাষ্ট্রদ্রোহমূলক হিসেবে গণ্য হয়েছে, সেগুলোর মধ্যে নির্বাসিত অ্যাক্টিভিস্ট নাথান ল এবং সানি চিয়ুং, অভিজ্ঞ সাংবাদিক অ্যালান আউ এবং চুংয়ের স্ত্রী চ্যান পুই-ম্যানের লেখা রয়েছে।

আন্তর্জাতিকভাবে সংবাদমাধ্যমের স্বাধীনতা নিয়ে কাজ করা বেশ কয়েকটি সংস্থা এই রায়ের সমালোচনা করেছে।

রিপোর্টার্স উইদাউট বর্ডার্স (আরএসএফ)-এর এশিয়া-প্যাসিফিক অ্যাডভোকেসি ম্যানেজার আলেকসান্দ্রা বেলাকোভস্কা বলেন, এই রায় একটি অত্যন্ত বিপজ্জনক নজির স্থাপন করছে, যা বেইজিং আরও স্বাধীন কণ্ঠস্বরকে দমন করতে ব্যবহার করতে পারে।

তিনি আরও বলেন, ডজনখানেক মিডিয়া বন্ধ হয়ে গেছে, অসংখ্য সাংবাদিক নির্বাসনে চলে গেছে এবং যারা হংকংয়ে রয়েছেন তাদের জন্য নতুন বাস্তবতা হলো, জাতীয় নিরাপত্তা আইন লঙ্ঘন করার মতো কিছু করতে পারা রেড লাইন অতিক্রম করা হবে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী