পাকিস্তানের পাঞ্জাবে ৫.৭ মাত্রার ভূমিকম্প

আন্তর্জাতিক ডেস্ক
১১ সেপ্টেম্বর ২০২৪, ১৭:০০আপডেট : ১১ সেপ্টেম্বর ২০২৪, ২২:০৫

পাকিস্তানের পাঞ্জাব প্রদেশে আঘাত হেনেছে ৫ দশমিক ৭ মাত্রার মাঝারি মাত্রার ভূমিকম্প। স্থানীয় সময় বুধবার (১১ সেপ্টেম্বর) সকাল ৭টা ২৮ মিনিটে পাঞ্জাবের সব জেলা ও লাহোরে ভূকম্পন অনুভূত হয় বলে জানিয়েছে পাঞ্জাব প্রদেশের দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ (পিডিএমএ)। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

এক বিবৃতিতে পিডিএমএ’র মুখপাত্র মাজার হুসেন ডন.কমকে বলেছেন, রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৫ দশমিক ৭ । এর কেন্দ্রস্থল ছিল ডি.জি খান অঞ্চলে। ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার গভীরে এই ভূমিকম্পের উৎপত্তি হয়েছে।।

পাকিস্তানের আবহাওয়া বিভাগ (পিএমডি) বলেছে, ভূমিকম্প পরবর্তী কম্পন বা আফটারশকের জন্য সতর্ক রয়েছে কর্তৃপক্ষ।

ভূমিকম্পে কেঁপে ওঠা সব ভবন ক্ষতিগ্রস্ত হওয়ার ঝুঁকি আছে কিনা তা পরীক্ষা-নিরীক্ষা করে দেখা হচ্ছে। ক্ষয়ক্ষতির পরিমাণ পিডিএমএ'র হেল্পলাইন ১১২৯-এ রিপোর্ট করার আহ্বান জানানো হয়েছে।

একদিন আগে সোমবার খাইবার পাখতুনখোয়া প্রদেশের কিছু অংশ বিশেষ করে সোয়াতে ৪ দশমিক ৫ মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছিল। ওই ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ পর্বতমালায়, যা ভূমিকম্প প্রবণ এলাকা হিসেবে পরিচিত।

/এস/
সম্পর্কিত
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
শিক্ষার্থীদের সমাধান নয়, রাজনৈতিক শিরোনামই চেয়েছেন রাহুল: ভারতের শিক্ষামন্ত্রী
হরমুজে ইরানের নিয়ন্ত্রণ হবে ‘বিপজ্জনক নজির’: রুবিও
সর্বশেষ খবর
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
চোখের সামনে মৃত্যু দেখেও পালাইনি, গোলাবর্ষণ আর বোমা আতঙ্কে কেটেছে ১১৫ দিন
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মুক্তি পেয়েই যে বার্তা দিলেন রাহুল-প্রিয়াঙ্কা
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
মেস থেকে বরিশাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর অর্ধগলিত মরদেহ উদ্ধার
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
পাঁচ বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: অভিযুক্ত আটক, সর্বোচ্চ শাস্তি দাবি
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
আর্জেন্টিনার জার্সি পরে ভাইরাল, সেই রুনা ডিবির হাতে গ্রেফতার
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি
গুজবে তেলের পাম্পে দীর্ঘ লাইন, ট্যাংকি ভর্তি করার হিড়িক, প্রশাসনের বিজ্ঞপ্তি