মানুষের স্বার্থে পদত্যাগ করতে রাজি আছি: মমতা

রক্তিম দাশ, কলকাতা
১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩আপডেট : ১২ সেপ্টেম্বর ২০২৪, ২৩:৫৩

এরা এসেছিল বিচার পেতে নয়। ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না। আমি চাই তিলোত্তমা বিচার পাক। সাধারণ মানুষ বিচার পাক। বৃহস্পতিবার পশ্চিমবঙ্গের সচিবালয় নবান্ন থেকে সাংবাদিক বৈঠকের একদম শেষে এ কথাই বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

যদিও শেষ পর্যন্ত আরজি করের ঘটনায় আন্দোলনরত নবীন চিকিৎসকরা বৈঠক করতে নবান্ন গেলেও সরাসরি সম্প্রচারের অনুমতি দেওয়া হয়নি সরকারের তরফে। কিন্তু, লাইভ ছাড়া আলোচনা সম্ভব নয়, সাফ জানিয়ে দেন আন্দোলনকারী চিকিৎসকেরা। এরইমধ্যে একবার সাংবাদিকদের মুখোমুখি হন মুখ্যসচিব ও ডিজি। শেষে মাঠে নামতে দেখা যায় মমতাকে।

সাংবাদিক বৈঠকে একই সুর শোনা যায় মমতার গলাতেও। তিনি বলেন, আমরা ছোটদের ডেকেছিলাম। পশ্চিমবঙ্গের মানুষের কাছে ক্ষমা চাইছি। আমরা ভেবেছিলাম আজ সমাধান হয়ে যাবে। আজ আমি তাদের ডাকিনি, যাদের বিরুদ্ধে তাদের ক্ষোভ আছে। কিন্তু, নবান্নের দোরগোড়ায় এসেও বসলেন না। এরপর যদি ওরা বসতে চান, আমি আমার মুখ্যসচিব, স্বরাষ্ট্রসচিব ও ডিজিকে বলব, আপনারা বসুন।

এখানেই না থেমে আন্দোলনকারীদের কোর্টে বল ঠেলে আরও তিনি বলেন, এরপরও আমরা কোনও অ্যাকশন নেব না। অনেক ধৈর্য ধরেছি। অনেক সময় ধৈর্য ধরতে হয়। অনেক গ্রুপের মধ্যে অনেকে কথা বলতে চেয়েছিলেন। কিন্তু কিছু গ্রুপ অন্যদের থেকে ইনস্ট্রাকশন পাচ্ছিল। আমাদের কাছে সব তথ্য আছে।

আন্দোলনকারীদের ‘ছোট ভাইবোন’ বলে সম্বোধন করে মমতা বলেন, এরা এসেছিল বিচার পেতে নয়। ওরা চেয়ার চায়। মানুষের স্বার্থে আমি পদত্যাগ করতে রাজি আছি। মুখ্যমন্ত্রীর পদ চাই না।

যদিও মমতার এই মন্তব্যকে সমর্থন করেন না বলেই জানান আন্দোলনকারী চিকিৎসকরা। নবান্ন চত্বরে দাঁড়িয়ে নবীন চিকিৎসকদের প্রতিনিধি দলের এক সদস্য বলেন, আমরা খুব বিনীতভাবে জানাতে চাই, ম্যাডাম আমরা চেয়ারের জন্য কোনও আলোচনা করতে আসিনি। আপনি ভাবলে ভুল ভেবেছেন। আমরা ন্যায়বিচারের দাবিতে এসেছিলাম। ৫টি দাবি নিয়ে সুষ্ঠু আলোচনার জন্য এসেছিলাম। উনি যে মন্তব্য করলেন তাতে আমরা খুব হতাশ হয়েছি। আমরা এমন কোনও উদ্দেশ্য নিয়ে আসিনি। চেয়ারটার প্রতি ভরসা রেখেই আমরা এসেছি।

আন্দোলনকারীদের বক্তব্য, ৩৪তম দিনে এসে আলোচনাটা ফলপ্রসূ হওয়া খুব দরকার ছিল। কিন্তু হলো না। কেন তারা সরাসরি সম্প্রচার নিয়ে অনড় সে প্রসঙ্গে বলেন, এই আন্দোলন এখন পশ্চিমবঙ্গের সব মানুষের। তাই আমরা মিটিংয়ের সরাসরি সম্প্রচার দাবি করেছি।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে