মিয়ানমারে বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৬৮, পৌঁছেছে বিদেশি ত্রাণ

আন্তর্জাতিক ডেস্ক
১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪আপডেট : ১৯ সেপ্টেম্বর ২০২৪, ২০:৫৪

মিয়ানমারে টাইফুন ইয়াগির আঘাতে মৃতের সংখ্যা বেড়ে ২৬৮ জনে দাঁড়িয়েছে। এখনও ৮৮ জন নিখোঁজ রয়েছেন বলে জানিয়েছে জান্তা সরকার। রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে জানানো হয়েছে, প্রথমবারের মতো বিদেশি ত্রাণ মিয়ানমারে পৌঁছেছে। ফরাসি বার্তা সংস্থা এএফপি এ খবর জানিয়েছে।

গত সপ্তাহে জান্তা সরকার বিদেশি সাহায্যের জন্য বিরল আবেদন জানায়। বৃহস্পতিবার রাষ্ট্রীয় গ্লোবাল নিউ লাইট অব মিয়ানমার পত্রিকায় জানানো হয়, জান্তা প্রধান মিন অং হ্লাইং ছয় মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক করার লক্ষ্যে পুনর্বাসন কাজ শুরু করার নির্দেশ দিয়েছেন।

টাইফুন ইয়াগি উত্তর ভিয়েতনাম, লাওস, থাইল্যান্ড ও মিয়ানমার অতিক্রম করে প্রায় এক সপ্তাহ আগে। এই প্রাকৃতিক দুর্যোগের ফলে অঞ্চলজুড়ে ৫৮৮ জন নিহত হয়েছেন বলে সরকারি পরিসংখ্যানে জানা গেছে। মিয়ানমারের ৫৬টি শহরে ব্যাপক বন্যার কারণে ২৬৮ জনের মৃত্যু হয়েছে এবং এখনও ৮৮ জন নিখোঁজ রয়েছেন বলে বুধবার জান্তা সরকারের তথ্য বিভাগ জানিয়েছে।

বন্যায় প্রায় ২ লাখ ৭০ হাজার হেক্টর ধান ও অন্যান্য ফসল ডুবে গেছে এবং ১ লাখেরও বেশি খামারের পশু মারা গেছে। এর আগে, রাষ্ট্রীয় টেলিভিশনে মৃত্যুর সংখ্যা ২২৬ এবং নিখোঁজ ৭৭ জন জানানো হয়েছিল।

বন্যার কারণে মিয়ানমারের জনগণের দুর্ভোগ আরও বেড়েছে। দেশটিতে সামরিক অভ্যুত্থানের পর তিন বছরেরও বেশি সময় ধরে চলমান সংঘর্ষের কারণে ইতোমধ্যে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। জাতিসংঘ সতর্ক করেছে যে, টাইফুন ইয়াগির প্রভাবে মিয়ানমারে ৬ লাখ ৩০ হাজার মানুষের সহায়তার প্রয়োজন হতে পারে।

বুধবার ভারতীয় নৌবাহিনীর একটি জাহাজ ইয়াঙ্গুনের থিলাওয়া বন্দরে শুকনো খাবার, পোশাক, ওষুধ ও তাঁবুসহ ত্রাণ সামগ্রী পৌঁছে দিয়েছে বলে জানিয়েছে রাষ্ট্রীয় সংবাদপত্র।

/এএ/
সম্পর্কিত
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী