টাইফুন ক্র্যাথনের প্রভাবে তাইওয়ানে একদিনের শাটডাউন

আন্তর্জাতিক ডেস্ক
০২ অক্টোবর ২০২৪, ১০:৪৬আপডেট : ০২ অক্টোবর ২০২৪, ১১:২২

তাইওয়ানে আছড়ে পড়তে যাচ্ছে টাইফুন ক্র্যাথন। এর প্রভাবে দেশটিতে বৃষ্টি শুরু হয়েছে। ইতোমধ্যে বুধবার (২ সেপ্টেম্বর) সেখানে একদিনের জন্য শাটডাউন ঘোষণা করেছে কর্তৃপক্ষ। বাতিল করা হয়েছে শত শত ফ্লাইট। বন্ধ রাখা হয়েছে শিক্ষাপ্রতিষ্ঠান ও অফিস। দেশটির উপকূলে তীব্র ঝড় ও ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

কাওশিউংয়ের প্রধান বন্দর নগরীতে বাসিন্দাদের ঘরে থাকার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। একইসঙ্গে সমুদ্র, নদী ও পাহাড় থেকে দূরে থাকতে সতর্ক করা হয়েছে। এর আগে ১৯৭৭ সালের টাইফুন থেলমার সময় এমন সর্তকতা জারি করা হয়।

থেলমার আঘাতে তখন কাওশিউং শহর লন্ডভন্ড হয়ে যায়। তখন ৩৭ জনের মৃত্যু হয়।

তাইওয়ানে টাইফুন একটি নিয়মিত ঘটনা। সাধারণত টাইফুন দেশটির প্রশান্ত মহাসাগরের মুখোমুখি পর্বতীয় এবং কম জনবহুল পূর্ব উপকূলে আছড়ে পরে। তবে টাইফুন ক্র্যাথন দ্বীপরাষ্ট্রটির পশ্চিম সমভূমিতে আছড়ে পড়তে যাচ্ছে বলে সতর্ক করেছে আবহাওয়া বিভাগ।

কেন্দ্রীয় আবহাওয়া প্রশাসন (সিডব্লিউএ) জানিয়েছে, ক্রাথন বৃহস্পতিবার ভোররাতে কাওশিউং এবং এর প্রতিবেশী শহর তাইনানে আছড়ে পড়বে। এরপর পশ্চিম উপকূল হয়ে রাজধানী তাইপেইয়ের দিকে ধেয়ে যেতে পারে বলে পূবৃাভাসে বলা হয়েছে।

তাইওয়ানের সব শহর ও কাউন্টিগুলোতে বুধবার একটি দিনের ছুটি ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে ২৪৬টি আন্তর্জাতিক ফ্লাইটসহ সব অভ্যন্তরীণ ফ্লাইট।

আবহাওয়া প্রশাসন জানিয়েছে, টাইফুনটি দুর্বল হয়ে পড়েছে। তবে ঝড়ো বাতাস ও ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। এটি ধীরে ধীরে তাইওয়ানের উপকূলের দিকে এগিয়ে আসছে।

/এএকে/
সম্পর্কিত
হোয়াইট হাউসে গণমাধ্যমের ওপর নিষেধাজ্ঞা কি আদালতে টিকবে?
ইউক্রেনে রুশ হামলায় নিহত ৩, পাল্টা হামলা কিয়েভের
‘ট্রাম্প টিভি’ চালু করলো হোয়াইট হাউস
সর্বশেষ খবর
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
চার জেলায় নতুন এসপি, বদলি আরও ১৮ জন
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
ভারত-জাপান ম্যাচে আম্পায়ারিং নিয়ে তুমুল বিতর্ক
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
কে রাখলেন রাজেন্দ্র কলেজের নাম, ৪০ হাজার টাকায় কীভাবে হলো প্রতিষ্ঠা
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
জ্বালানির মূল্যবৃদ্ধিতে জনজীবন বিপর্যস্ত হওয়ার শঙ্কা গণসংহতির
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
রাজনৈতিক সম্পৃক্ততা, যোগদানের ২০ দিনের মাথায় এসিল্যান্ডকে প্রত্যাহার
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা
সাবেক শিক্ষামন্ত্রী নওফেলের স্ত্রী ইমা ক্লেয়ারের দেশত্যাগে নিষেধাজ্ঞা