সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে তালেবানকে বাদ দিচ্ছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ অক্টোবর ২০২৪, ১৬:৪৪আপডেট : ০৬ অক্টোবর ২০২৪, ১৮:৫৪

আফগানিস্তানের শাসকগোষ্ঠী তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকা থেকে বাদ দেওয়ার নীতিগত সিদ্ধান্ত নিয়েছে রাশিয়া। গত শুক্রবার রাশিয়ার রাষ্ট্রায়ত্ত বার্তা সংস্থা তাসকে এ কথা জানিয়েছেন আফগানিস্তান-বিষয়ক পুতিনের বিশেষ দূত জামির কামুলভ। মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো এ খবর জানিয়েছে।

জামির কামুলভ বলেন, রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থা এই প্রক্রিয়ার আইনি দিকগুলো চূড়ান্ত করছে। শিগগিরই এ বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে আশা করা হচ্ছে।

২০০৩ সালে তালেবানকে সন্ত্রাসী সংগঠনের তালিকায় অন্তর্ভুক্ত করেছিল রাশিয়া। কারণ সংগঠনটি উত্তর ককেশাসে বিচ্ছিন্নতাবাদীদের সমর্থন দিয়েছিল।

শুক্রবার মস্কোতে আফগানিস্তান নিয়ে বার্ষিক কূটনৈতিক ফোরামের সময় রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ পশ্চিমা দেশগুলোর প্রতি তালেবানের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, আমরা আবারও পশ্চিমা দেশগুলোর প্রতি আহ্বান জানাচ্ছি, তারা যেন আফগানিস্তানের যুদ্ধ-পরবর্তী পুনর্গঠনে তাদের দায়িত্ব স্বীকার করে, নিষেধাজ্ঞা প্রত্যাহার করে এবং কাবুলের বাজেয়াপ্ত করা সম্পদ ফেরত দেয়।

ল্যাভরভ আফগান নেতৃত্বের মাদক ও ইসলামিক স্টেটের (আইএস) বিরুদ্ধে লড়াইয়ের প্রশংসা করেন। যদিও তিনি সরাসরি তালেবানদের উল্লেখ করেননি।

২০২১ সালে মার্কিন বাহিনীর প্রায় ২০ বছর পর আফগানিস্তান থেকে প্রত্যাহারের পর তালেবান ক্ষমতা দখল করে। এরপর রাশিয়া ধীরে ধীরে তাদের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করছে। ক্ষমতা দখলের পর থেকে তালেবান নারীদের ওপর কঠোর বিধিনিষেধ আরোপ করেছে এবং বেশ কিছু অধিকার খর্ব করেছে।

গত জুলাই মাসে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন তালেবানকে ‘বিশ্বস্ত মিত্র’ হিসেবে উল্লেখ করেছিলেন। ওই সময় তিনি বলেছিলেন, তালেবান আইএসের বিরুদ্ধে রাশিয়ার লড়াইয়ে সহায়ক হতে পারে।

রাশিয়ায় সন্ত্রাসী হামলা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে এ মন্তব্য করেছিলেন পুতিন। মার্চ মাসে মস্কোর একটি কনসার্ট হলে হামলায় ১৪৪ জন নিহত হন। ওই হামলার দায় স্বীকার করেছিল আইএস জঙ্গিরা।

আন্তর্জাতিকভাবে এখনও কোনও সরকার তালেবান প্রশাসনকে স্বীকৃতি দেয়নি। তবে চীন ও সংযুক্ত আরব আমিরাত তাদের দূতদের স্বাগত জানিয়েছে।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের