আরজি কর ইস্যুতে মমতা সরকারের সঙ্গে চিকিৎসকদের বৈঠকে মিললো না সমাধান

রক্তিম দাশ, কলকাতা
১০ অক্টোবর ২০২৪, ১৬:৩০আপডেট : ১০ অক্টোবর ২০২৪, ১৬:৩০

দুর্গা পুজোর সপ্তমীর সকাল থেকে আরজি করের ঘটনায় আন্দোলন আরও জোরদার করলেন জুনিয়র ডাক্তারদের। তাদের অন্যতম দাবি, স্বাস্থ্য সচিবকে পদত্যাগ করতে হবে। স্বাস্থ্য ভবনের বৈঠক থেকে কোনও সমাধান সূত্র মেলেনি। এমনটাই দাবি জুনিয়র ডাক্তারদের। ফলত, তারা বুঝিয়ে দিয়েছেন তাদের আমরণ অনশন চলবেই।

গতকাল বুধবার জুনিয়র চিকিৎসকদের সঙ্গে বৈঠক করেন পশ্চিমবঙ্গের মুখ্যসচিব। কলকাতার স্বাস্থ্য ভবনে চলে একপ্রস্থ বৈঠক। সেই বৈঠক শেষ করে ধর্মতলার অনশন মঞ্চে ফিরে সরকারের বিরুদ্ধে কার্যত ক্ষোভ উগরে দেন জুনিয়র ডাক্তাররা।

তাদের বক্তব্য, সরকারের মুখের কথায় কীভাবে অনশন তুলে নেওয়া যায়? আন্দোলনকারী চিকিৎসকদের আরও অভিযোগ, তাদের দাবিগুলো মেনে নিতে খুব বেশি সময় লাগার কথা নয়। তবে সরকারের কোনও সদিচ্ছা নেই। সেই কারণেই তাদের এই অনশন তারা চালিয়ে যাবেন বলেই বার্তা দিয়েছেন।

এ দিকে, আমরণ অনশনের ১০৯ ঘণ্টা পেরিয়ে গেছে। ফলে ক্রমেই দুর্বল হতে শুরু করেছে ডাক্তারদের শরীর। ইতোমধ্যে ডাক্তার অনুষ্টুপকে হুইল চেয়ারে নিয়ে যেতে হয়েছে। ডাক্তার তনয়া ও সায়ন্তনীর শরীরও ক্রমেই দুর্বল হয়ে পড়ছে। ফলে দ্রুত কোনও পদক্ষেপ না করলে চিকিৎসকদের শরীর যে ক্রমেই খারাপের দিকে এগোবে তা বলার অপেক্ষা রাখে না।

/এএ/
সম্পর্কিত
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের