চীনে নতুন প্রজাতির মাছ

আন্তর্জাতিক ডেস্ক
১২ অক্টোবর ২০২৪, ১৮:০২আপডেট : ১২ অক্টোবর ২০২৪, ১৮:০২

পূর্ব চীনে একটি নতুন প্রজাতির মাছ আবিষ্কার করেছেন চীনা গবেষকরা। সম্প্রতি আবিষ্কৃত রঙিন মাছটির নাম রাখা হয়েছে অপসারিচথিস ইরিডেসেনস। আবিষ্কারটি আন্তর্জাতিক একাডেমিক জার্নাল জুকিজ-এর সাম্প্রতিক সংস্করণে প্রকাশিত হয়েছে।

চেচিয়াং ফরেস্ট রিসোর্স মনিটরিং সেন্টার ও আরও কিছু প্রতিষ্ঠানের সহযোগিতায় শাংহাই ওশান ইউনিভার্সিটির অধ্যাপক ইয়াং চিনছুয়ানের নেতৃত্বে গবেষণাটি পরিচালিত হয়।

গবেষকরা জানান, এই নতুন প্রজাতির মাছটি এর নিকটতম প্রজাতির চেয়ে ১৪ শতাংশ ভিন্ন জিনগত বৈশিষ্ট্যসম্পন্ন। এটি চেচিয়াং প্রদেশের ছিয়ানথাং ও ওউচিয়াং নদী এবং ইয়াংজি নদীর নিম্নাঞ্চলে পাওয়া যায়।

ইয়াং জানালেন, স্রোতে বাস করা মাছটি মূলত জলচর পাখি এবং অন্যান্য প্রাণীর খাদ্য। নদীর পানি পরিশোধনেও ভূমিকা রাখে মাছটি। জলজ বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে প্রজাতিটিকে বাঁচানো জরুরি বলেও জানান তিনি।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
কুয়েত ও বাহরাইনে হামলার পক্ষে যুক্তি তুলে ধরে যা বললেন আরাঘচি
ইরাকে অস্ত্র জমা দেওয়ার ঘোষণা ইরানপন্থি দুই মিলিশিয়া গোষ্ঠীর
বোফোর্ট দুর্গে ইসরায়েলি সেনাদের লক্ষ্য করে হিজবুল্লাহর হামলা
সর্বশেষ খবর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম