দক্ষিণ কোরিয়ার সঙ্গে সংযোগ সড়ক ভেঙে দিয়েছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
১৫ অক্টোবর ২০২৪, ১৫:০৪আপডেট : ১৫ অক্টোবর ২০২৪, ২৩:০৮

দুই কোরিয়ার সীমান্তের কাছে আন্তঃকোরীয় সড়ক ও রেল লাইনগুলো বিচ্ছিন্ন করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (১৫ অক্টোবর) ওই সড়ক ও রেল লাইনে বিস্ফোরণ ঘটিয়ে ধ্বংস করে দেয় তারা। এর প্রেক্ষিতে দক্ষিণ কোরিয়ার সামরিক বাহিনী সতর্কতামূলক গুলি ছোড়ে। ফলে দেশ দুটির মধ্যে চলমান উত্তেজনা আরও বেড়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

দক্ষিণ কোরিয়ার জয়েন্ট চিফস অব স্টাফ (জেসিএস) জানিয়েছে, মঙ্গলবার দুপুরের দিকে দক্ষিণের সাথে সংযুক্ত কিছু সড়ক ও রেললাইনের উত্তরাংশ ধ্বংস করা হয়।

দক্ষিণের সামরিক বাহিনীর প্রকাশিত একটি ভিডিওতে দেখা যায়, সীমান্ত সড়কে বিস্ফোরণ ঘটে ও ধোঁয়ার কুণ্ডলী ওপের দিকে উঠতে থাকে। তবে বিস্ফোরণের আগে দক্ষিণ কোরিয়ার দিকে কালো বেড়া দিয়েছিল উত্তর কোরিয়া। 

দক্ষিণ কোরিয়ার সীমান্তে দেখা গেছে, সেখানকার সড়ক চিহ্নে লেখা আছে ‘বিদায়’এবং উত্তর কোরিয়ার কেসং শহরটি ১০ মিটার দূরে।

ভিডিওতে কয়েকটি ডাম্প ট্রাক ও মাটি সরানোর যন্ত্রাংশ দেখা গেছে। উত্তর কোরিয়ার সামরিক কর্মকর্তারা সেই যানবাহনগুলো পর্যবেক্ষণ ও নির্দেশনা দিচ্ছেন।

সিউলের একীকরণ মন্ত্রণালয় উত্তর কোরিয়ার এ ঘটনাকে ‘অত্যন্ত অস্বাভাবিক’ বলে অভিহিত করেছে এবং একে আন্তঃকোরীয় পূর্বের চুক্তিগুলোর স্পষ্ট লঙ্ঘন বলে নিন্দা করেছে।

এক ব্রিফিংয়ে মন্ত্রণালয়ের মুখপাত্র কু বিয়ং-স্যাম বলেছেন, এটি দুঃখজনক যে উত্তর কোরিয়া বারবার এমন পশ্চাদগামী আচরণ করছে।

যদিও দক্ষিণের সীমান্তে কোনও ক্ষতি হয়নি তারপরও বিস্ফোরণের প্রতিক্রিয়ায় দক্ষিণের সামরিক বাহিনী সামরিক বিভাজন রেখার দক্ষিণে সতর্কতামূলক গুলি চালিয়েছে বলে দাবি করেছে মন্ত্রণালয়। ঘটনার পর দক্ষিণ কোরিয়া নজরদারি এবং প্রস্তুতি বাড়িয়েছে বলেও জানিয়েছে তারা।

/এস/
সম্পর্কিত
ইরান ও লেবাননে একসঙ্গেই যুদ্ধ শেষ হতে হবে: আরাঘচি
হাদি হত্যা নিয়ে মন্তব্যের জের, মমতার বিরুদ্ধে মামলা
মধ্যপ্রাচ্যের তিন যুদ্ধবিরতিকেই কেন যুদ্ধ মনে হচ্ছে
সর্বশেষ খবর
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
আফগানিস্তানের সঙ্গে ড্র করলো বাংলাদেশ 
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি