বৈশ্বিক বিশৃঙ্খলার মধ্যেও রাশিয়া-চীন বন্ধুত্ব অটুট থাকবে, পুতিনকে শি

আন্তর্জাতিক ডেস্ক
২৩ অক্টোবর ২০২৪, ১০:১৯আপডেট : ২৩ অক্টোবর ২০২৪, ১৬:৩৬

আন্তর্জাতিক পরিস্থিতি বিশৃঙ্খল হলেও রাশিয়ার সঙ্গে চীনের বন্ধুত্ব অটুট থাকবে। মঙ্গলবার (২২ অক্টোবর) ব্রিকস সম্মেলনে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে এই কথা বলেছেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের এই কৌশলগত অংশীদারিত্ব এই শতাব্দীর সবচেয়ে গুরুত্বপূর্ণ পরিবর্তনের মধ্যে স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে দাঁড়াবে বলেও প্রতিশ্রুতি দেন তিনি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

মে মাসে যুক্তরাষ্ট্রের সবচেয়ে শক্তিশালী দুই প্রতিদ্বন্দ্বীর মধ্যে অংশীদারিত্বের একটি ‘নতুন যুগের’ প্রতিশ্রুতি দিয়েছিলেন এই দুই নেতা।

রাশিয়ার কাজান শহরে ব্রিকস সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে পুতিনকে শি বলেছিলেন, ‘বর্তমানে বিশ্ব এমন পরিবর্তনের মধ্য দিয়ে যাচ্ছে যা শত বছরেও দেখা যায়নি। আন্তর্জাতিক পরিস্থিতি এখন বিশৃঙ্খল।’

তিনি আরও বলেন, ‘তবে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, চীন ও রাশিয়ার বন্ধুত্ব প্রজন্ম ধরে অব্যাহত থাকবে এবং তাদের জনগণের প্রতি মহান দেশগুলোর দায়িত্বে কোনও পরিবর্তন হবে না।’

ন্যাটো দেশগুলোর সমর্থিত ইউক্রেনীয় বাহিনীর বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাচ্ছে রাশিয়া। এদিকে, চীনের ক্রমবর্ধমান সামরিক ও অর্থনৈতিক শক্তিকে মোকাবিলা করতে একটি সমন্বিত মার্কিন প্রচেষ্টার চাপের মুখে রয়েছে বেইজিং।

যুক্তরাষ্ট্র চীনকে তার সবচেয়ে বড় প্রতিদ্বন্দ্বী ও রাশিয়াকে রাষ্ট্র হিসেবে তার সবচেয়ে বড় হুমকি হিসেবে দেখে। প্রেসিডেন্ট জো বাইডেন বলেছেন, গণতন্ত্র চীন ও রাশিয়ার মতো স্বৈরাচারীদের কাছে চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে।

শিকে ‘স্বৈরশাসক’ হিসেবে উল্লেখ্র করেছিলেন বাইডেন। আর পুতিনকে একজন ‘হত্যাকারী’, এমনকি ‘পাগল এসওবি’ বলেও সম্বোধন করেছিলেন তিনি। বেইজিং ও মস্কো অবশ্য বাইডেনকে এমন মন্তব্যের জন্য তিরস্কার করেছে।

পুতিন শিকে ‘প্রিয় বন্ধু’ হিসেবে উল্লেখ করে বলেন, চীনের সঙ্গে অংশীদারিত্ব বিশ্বের স্থিতিশীলতার জন্য একটি শক্তি হিসেবে কাজ করবে।

পুতিন বলেন, ‘বৈশ্বিক সম্পর্কে ক্ষেত্রে রাশিয়া-চীনা সহযোগিতা বিশ্ব মঞ্চে স্থিতিশীলতার অন্যতম প্রধান চালক।’

তিনি আরও বলেন, ‘আমরা বৈশ্বিক নিরাপত্তা ও একটি ন্যায্য বিশ্ব শৃঙ্খলা নিশ্চিত করতে সব ধরনের বহুপাক্ষিক প্ল্যাটফর্মে সমন্বয় আরও বৃদ্ধি করতে চাই।’

এসময় ব্রিকসকে ‘বিশ্বের উদীয়মান বাজারের দেশ ও উন্নয়নশীল দেশগুলোর মধ্যে সংহতি ও সহযোগিতার সবচেয়ে গুরুত্বপূর্ণ প্ল্যাটফর্ম’ হিসেবে অভিহিত করেন শি।

 

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্র মন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী