সিরিয়ায় স্থিতিশীলতা বজায় রাখতে আন্তর্জাতিক প্রচেষ্টার আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক
২৪ অক্টোবর ২০২৪, ১৮:৪১আপডেট : ২৪ অক্টোবর ২০২৪, ১৮:৪১

লেবানন ও ইসরায়েলের মধ্যে সংঘাত ও উত্তেজনাময় পরিস্থিতির কারণে সিরিয়ায় যেন সংঘাত ও অশান্তি ছড়িয়ে না পড়ে সেই লক্ষ্যে আন্তর্জাতিক সম্প্রদায়কে সমন্বিত প্রচেষ্টা চালানোর আহ্বান জানিয়েছে চীন। সিরিয়ায় ইসরায়েলের বিমান হামলার নিন্দাও জানিয়েছে চীন। বুধবার (২৩ অক্টোবর) জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সিরিয়া পরিস্থিতির উপর উন্মুক্ত বৈঠকে এ কথা বলেন জাতিসংঘে চীনের উপস্থায়ী প্রতিনিধি কেং শুয়াং।

কেং শুয়াং বলেছেন, ইসরায়েল সিরিয়ায় একাধিক বিমান হামলা চালিয়েছে, যা মানুষের জীবন এবং সিরিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতা লঙ্ঘন করেছে।

কেং আরও বলেন, সিরিয়ায় ইসরায়েলের ঘন ঘন বিমান হামলার তীব্র নিন্দা করে এবং অবিলম্বে এই ধরনের হামলা বন্ধ করার জন্য ইসরায়েলকে আহ্বান জানায় চীন। সিরিয়ার সার্বভৌমত্ব, নিরাপত্তা এবং আঞ্চলিক অখণ্ডতাকে আন্তরিকভাবে সম্মান করার জন্য এবং সিরিয়াসহ ওই অঞ্চলের দেশগুলোতে স্থিতিশীলতা বজায় রাখতে দৃঢ় প্রয়াস চালানোর জন্য চীন সংশ্লিষ্ট সব পক্ষকে আহ্বান জানাচ্ছে। বিদেশি সেনাদের অবশ্যই সিরিয়ায় তাদের অবৈধ সামরিক উপস্থিতি বন্ধ করতে হবে।

লেবানন-ইসরায়েল উত্তেজনার কারণে প্রচুর সংখ্যক শরণার্থীর সিরিয়ায় আশ্রয় নেওয়ার বিষয়টি উল্লেখ করে কেং বলেন, চীন শরণার্থীদের গ্রহণ করার জন্য সিরিয়া সরকারের নেওয়া ধারাবাহিক ইতিবাচক পদক্ষেপের প্রশংসা করে এবং শরণার্থীদের জন্য জাতিসংঘের হাইকমিশনারের জরুরি মানবিক আবেদনকে স্বাগত জানায় ও আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতিক্রিয়া ও সহায়তা প্রদানের জন্য উন্মুখ।

সিরিয়ার আর্থ-সামাজিক স্থিতিস্থাপকতা বাড়ানো সিরিয়ার মানবিক পরিস্থিতির মৌলিকভাবে উন্নতিতে সহায়তা করবে এবং একতরফা নিষেধাজ্ঞা, যা সিরিয়ার উন্নয়নকে মারাত্মকভাবে বাধাগ্রস্ত করেছে তা অবিলম্বে প্রত্যাহার করা উচিত বলে মন্তব্য করেন কেং।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
ওপেনএআই’র নতুন বাজি ‘কোডেক্স’
সর্বশেষ খবর
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
গৌরীই কি তবে আমির খানের জীবনের বনলতা সেন?
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
নতুন যুদ্ধবিরতিতে সম্মত ইসরায়েল-লেবানন: হিজবুল্লাহমুক্ত জোন গঠনের সিদ্ধান্ত
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
বিশ্ব অর্থনীতির সামনে দুই কঠিন পথ, নেপথ্যে ইরান যুদ্ধ ও এআই সংকট
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
এবার পল্লবীতে মিললো আরেক নারীর গলিত মরদেহ
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম