জেএমবি জঙ্গি আজাদকে জামিন দিলো কলকাতা হাইকোর্ট

রক্তিম দাশ, কলকাতা
০৮ নভেম্বর ২০২৪, ২২:৪৫আপডেট : ০৮ নভেম্বর ২০২৪, ২২:৪৫

পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ের বিস্ফোরণে অভিযুক্ত বাংলাদেশের নিষিদ্ধ জঙ্গি সংগঠন জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর সদস্য আব্দুল কালিম ওরফে আজাদের জামিন মঞ্জুর করলো কলকাতা হাইকোর্ট। শুক্রবার (৮ নভেম্বর)  বিচারপতি জয়মাল্য বাগচী এই জামিন দেন।

রাষ্ট্রদ্রোহিতার অভিযোগে আজাদকে বিস্ফোরণের ঘটনার আগেই গ্রেফতার করেছিল কলকাতা পুলিশের এসটিএফ। পরে তাকে হেফাজতে নেয় এনআইএ। খাগড়াগড়ের মূল মামলায় বিচার শেষ করে ইতোমধ্যে ৮ বছরের নির্ধারিত সাজার মেয়াদও শেষ হয়েছে।  

এসটিএফ সূত্রে জানা গেছে, রাষ্ট্রদ্রোহিতাসহ একাধিক অভিযোগে আজাদের বিরুদ্ধে যে মামলা শুরু হয়েছিল। পরে তার বিরুদ্ধে আরও কিছু তথ্য প্রমাণ পেশ করা হয় আদালতে। তার প্রেক্ষিতে বিচারপ্রক্রিয়া শুরু হওয়ার কথা। কিন্তু এখন পর্যন্ত তা শুরু হয়নি।

আদালতের পর্যবেক্ষণে বিচারপতি জয়মাল্য বাগচীর বক্তব্য, যে এই মামলার বিচার প্রক্রিয়া কবে শেষ হবে সেটা অজানা এবং ইতোমধ্যে আজাদ ৮ বছরের সাজাও খেটেছে। তাই তার জামিনের আবেদন মঞ্জুর করা হলো। 

প্রসঙ্গত, ২০১৪ সালের ২ অক্টোবর পশ্চিমবঙ্গের বর্ধমানের খাগড়াগড়ে একটি বিস্ফোরণ ঘটে। ওই ঘটনায় দু’জন নিহত হন। এর পর জেলা পুলিশ, সিআইডি-র হাত ঘুরে তদন্তভার নিজেদের হাতে নেয় এনআইএ। ঘটনায় মোট ৩১ জনকে গ্রেফতার করে জাতীয় তদন্তকারী সংস্থাটি। এর মধ্যে ১৯ জন সম্প্রতি বিচারকের কাছে বিচারপ্রক্রিয়া চলাকালীন নিজেদের দোষ কবুল করে নেয়।

ঘটনার পাঁচ বছর পর বিচারপর্ব শেষ করে সাজা ঘোষণা হলেও খাগড়াগড় বিস্ফোরণের পিছনে থাকা নিষিদ্ধ জঙ্গি গোষ্ঠী জামাতুল মুজাহিদিন বাংলাদেশ (জেএমবি)-এর যে শীর্ষ নেতারা এই কাণ্ডে গ্রেফতার হয়েছে সেই কদর গাজি, কওসর ওরফে বোমা মিজান, ডালিম শেখ, ইউসুফ শেখরা যদিও দোষ স্বীকার করেনি। ওই ১২ জনের বিচারপ্রক্রিয়া চলবে বলে জানিয়েছিলেন বিচারক। এছাড়া আব্দুল কলিম ওরফে আজাদদের বিরুদ্ধে আরও কিছু তথ্য নথি আসায় বিচারপ্রক্রিয়া চলবে বলেও জানিয়েছিল আদালত।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী