শ্রীলঙ্কায় নির্বাচনে দিশানায়েকের দলের নিরঙ্কুশ জয়

আন্তর্জাতিক ডেস্ক
১৫ নভেম্বর ২০২৪, ১৪:১৩আপডেট : ১৫ নভেম্বর ২০২৪, ১৪:৪০

শ্রীলঙ্কায় আগাম পার্লামেন্ট নির্বাচনে নিরঙ্কুশ জয় পেলো বামপন্থি প্রেসিডেন্ট অনুরা কুমারা দিশানায়েকের নির্বাচনী জোট ন্যাশনাল পিপলস পাওয়ার (এনপিপি)। নতুন প্রেসিডেন্ট শপথ নেওয়ার মাত্র সাত সপ্তাহ পর বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এই নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ফরাসি বার্তা সংস্থা এএফপির বরাতে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এই খবর জানিয়েছে।

গত সেপ্টেম্বরে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনে জয়লাভ করেন দিশানায়েক। তখন দুর্নীতির বিরুদ্ধে লড়াই এবং চুরি হওয়া সম্পদ পুনরুদ্ধারের প্রতিশ্রুতি দিয়েছিলেন তিনি।

এবারের সরাসরি নির্বাচনে দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে এনপিপি। দলটি ১৯৬টি আসনের মধ্যে ১৩৭টি জিতেছে।

তবে স্থানীয় মিডিয়া ধারণা করছে, আনুপাতিক আসন বণ্টন ব্যবস্থার অধীনে আরও আসন বন্টন হলে ২২৫ সদস্যের সংসদে এনপিপির আসনের সংখ্যা ১৫০ ছাড়িয়ে যাবে।

শ্রীলঙ্কার পার্লামেন্টের ২২৫ আসনের মধ্যে ১৯৬ জন সাংসদ সরাসরি নির্বাচিত হন। আর বাকিদের আনুপাতিক প্রতিনিধিত্বের হিসেবে ভোটের হারের ওপর ভিত্তিতে রাজনৈতিক দলগুলো মনোনীত করে।

শ্রীলঙ্কায় এবারের নির্বাচনে ৮ হাজার ৮৮০ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। আর ভোটারের সংখ্যা পৌনে দুই কোটির বেশি। বৃহস্পতিবারের এই ভোটে প্রায় ৬৫ শতাংশ ভোটার অংশ নিয়েছেন।

এবারের নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়া এনপিপি ২০২০ সালের পার্লামেন্ট নির্বাচনে মাত্র তিন আসনে জয়ী হয়েছিল।

/এএকে/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
আর্জেন্টিনা আরও চার ফুটবলারকে প্রস্তুত রাখছে
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের