রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষ মালয়েশীয় বিমানের নয়

বিদেশ ডেস্ক
১৬ মার্চ ২০১৬, ২১:৩২আপডেট : ১৬ মার্চ ২০১৬, ২১:৩২

রিইউনিয়ন দ্বীপে খুঁজে পাওয়া ধ্বংসাবশেষকয়েকদিন আগে নিখোঁজ হওয়া মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটির একটি সম্ভাব্য ধ্বংসাবশেষ খুঁজে পাওয়ার দাবি করে অস্ট্রেলিয়ার বিমান চলাচল কর্তৃপক্ষ। তবে পরীক্ষার পর এ দাবি নাকচ করা হয়েছে।
ভারত মহাসাগরের অন্তর্গত ফরাসী মালিকানাধীন রিইউনিয়ন দ্বীপপুঞ্জে পাওয়া ওই ধ্বংসাবশেষ পাওয়া গিয়েছে। পরীক্ষার পর অস্ট্রেলীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ধ্বংসাবশেষ দুই বছর আগে নিখোঁজ হওয়া মালয়েশীয় বিমানের নয়।অস্ট্রেলিয়ান ট্রান্সপোর্ট সেফটি ব্যুরোর মুখপাত্র ড্যান ও’ ম্যালি এই বিষয়টি নিশ্চিত করেছেন।
ওই ধ্বংসাবশেষটি তদন্ত দলের সদস্য জনি বার্গ খুঁজে পান, যিনি এর আগে গত বছর রিইউনিয়ন দ্বীপ থেকেই অপর একটি ধ্বংসাবশেষ খুঁজে পান। তবে আগের ধ্বংসাবশেষটি নিখোঁজ মালয়েশীয় বিমানের বলে নিশ্চিত হওয়া গেলেও এবারের ধ্বংসাবশেষটি ওই বিমানের নয়।
গত বছর ভারত মহাসাগরের রিইউনিয়ন দ্বীপে দুই মিটার লম্বা ‘ফ্ল্যাপেরন’ নামে পরিচিত বিমানের একটি ডানা খুঁজে পাওয়া যায়। এটিকে নিখোঁজ মালয়েশীয় বিমান এমএইচ৩৭০-এর বলে নিশ্চিত করে ফরাসি ও মালয়েশীয় তদন্ত দল।

২০১৪ সালের ৮ মার্চ ২৩৯ আরোহী নিয়ে মালয়েশিয়ান এয়ারলাইন্সের এমএইচ-৩৭০ বিমানটি কুয়ালালামপুর থেকে চীনের রাজধানী বেইজিংয়ের উদ্দেশে যাত্রার পর নিখোঁজ হয়।  দু’বছরেও এর কোনও হদিস পাওয়া যায়নি।  ধারণা করা হয়, বিমানটি ভারত মহাসাগরে পতিত হয়েছে। বিমানটিতে বেশিরভাগ যাত্রীই ছিলেন চীন, মালয়েশিয়া এবং অস্ট্রেলিয়ার নাগরিক। সূত্র: দ্য গার্ডিয়ান।

/এসএ/এএ/

সম্পর্কিত
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
তৃণমূলের বিদ্রোহী নেতা কে এই ঋতব্রত বন্দ্যোপাধ্যায়
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের