ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় ১৯ জনের মৃত্যু

আন্তর্জাতিক ডেস্ক
০১ ডিসেম্বর ২০২৪, ১৫:২৭আপডেট : ০১ ডিসেম্বর ২০২৪, ১৮:০৩

ঘূর্ণিঝড় ফিনজালের আঘাতে ভারত ও শ্রীলঙ্কায় অন্তত ১৯ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে ১৬ জনেরই মৃত্যু হয়েছে শ্রীলঙ্কায়। অপর তিনজন ভারতের। তামিলনাড়ু রাজ্য ও পুদুচেরি অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) ঝড়টি বঙ্গোপসাগর থেকে ধেয়ে এসে দুই দেশের উপকূলে আঘাত হানে ঝড়টি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতের আবহাওয়া বিভাগ জানিয়েছে, পুদুচেরিতে ৩০ বছরের মধ্যে ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে।

দক্ষিণাঞ্চলীয় চেন্নাইয়ের কিছু অংশ প্লাবিত হয়েছে। ভারতের বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, শনিবার শহর থেকে যাত্রা করা ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত করা হয়। তবে রবিবার সকাল থেকে ফ্লাইট চলাচল আবারও শুরু হয়।

স্থানীয় সংবাদমাধ্যমগুলোতে প্রকাশিত ভিডিওতে দমকা বাতাস ও ভারী বৃষ্টিপাতের সঙ্গে রাস্তাগুলো ডুবে যেতে এবং নৌকা ব্যবহার করে মানুষদের উদ্ধার করতে দেখা গেছে।

পুদুচেরিতে মানুষের জন্য ত্রাণ তৎপরতা চালাচ্ছিল ভারতীয় সেনাবাহিনী।

এদিকে, কলম্বোর দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের সর্বশেষ তথ্য দেখা গেছে, ভারী বর্ষণে মোট ১ লাখ ৩৮ হাজার ৯৪৪টি পরিবার প্রভাবিত হয়েছে।

এবারের ঝড়ের নাম দিয়েছে সৌদি আরব। ‘ফিনজাল’ একটি আরবি শব্দ। এই শব্দটির অর্থ কাপ বা পেয়ালা।

/এএকে/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
সেই কুমির ফেরত চান মাজারের খাদেম যুবদল নেতা
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী