বিজয় দিবসে কলকাতায় মুক্তিযোদ্ধাদের আসা নিয়ে সংশয়

রক্তিম দাশ, কলকাতা 
০৬ ডিসেম্বর ২০২৪, ২১:২২আপডেট : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৫১

বিজয় দিবসে আদৌও বাংলাদেশের মুক্তিযোদ্ধা, তাদের পরিজন ও সেনা কর্মকর্তারা উপস্থিত থাকবেন কিনা, সেটি নির্দিষ্ট করে জানাতে পারলেন না কলকাতার ফোর্ট উইলিয়ামের ভারতীয় সেনাকর্তারা। শুক্রবার (৬ ডিসেম্বর) সাংবাদিক বৈঠকে ফোর্ট উইলিয়ামের মেজর জেনারেল অব জেনারেল স্টাফ মোহিত শেঠ শুধু একটাই শব্দ বললেন, এ ব্যাপারে পরে জানানো হবে।

প্রতিবছর বাংলাদেশ থেকে বহু মুক্তিযোদ্ধা, তাদের পরিবার ও বর্তমান সেনা কর্তারা উপস্থিত থাকেন। দুই দেশের সেনা, সেনা কর্তাদের উপস্থিতিতে অন্য মাত্রা নেয় বিজয় দিবসের অনুষ্ঠান। কিন্তু বাংলাদেশের পরিস্থিতি এবং ভারতের সঙ্গে সাম্প্রতিককালের অম্ল-মধুর সম্পর্ক সেই ছন্দের তাল কাটতে চলছে বলেই মনে করছেন কূটনৈতিক মহল। 

ফোর্ট উইলিয়াম সূত্রে খবর, ভারতের প্রধানমন্ত্রীর কার্যালয়, পররাষ্ট্র ও প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এ ব্যাপারে কোনও সবুজ সংকেত আসেনি। এমনকি বাংলাদেশ সরকারের তরফেও কোনও উত্তর আসেনি। তাই সেনা কর্তারা প্রায় নিশ্চিত এবার আর বাংলাদেশের মুক্তিযোদ্ধারা আসবেন না বিজয় দিবসে।

বিজয় দিবস উদযাপনের অনুষ্ঠান এবার ৫৩তম বর্ষে পা দিচ্ছে। প্রতি বছরই দেখা যায় অন্তত ৩-৪দিন ধরে বিজয় দিবস উদযাপন হয়। কিন্তু, চলতি বর্ষে শুধু ১৬ ডিসেম্বর যাবতীয় অনুষ্ঠান শুরু ও শেষ হবে বলে জানা গেছে।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী