‘পশ্চিমবঙ্গ দখলের’ মন্তব্য নিয়ে রিজভীকে মমতার কটাক্ষ

রক্তিম দাশ, কলকাতা
০৯ ডিসেম্বর ২০২৪, ১৮:৪৩আপডেট : ০৯ ডিসেম্বর ২০২৪, ১৯:২৯

কেবল কলকাতা নয়, পশ্চিমবঙ্গ-বিহার-ওড়িশা দখলের ডাক দিয়েছেন বাংলাদেশের বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভী। তা নিয়ে শোরগোল। পশ্চিমবঙ্গে সেই হুঁশিয়ারির আঁচ পড়লো বিধানসভাতেও। বিএনপি নেতাকে চরম কটাক্ষ করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। তবে সোমবার (৯ ডিসেম্বর) বিধানসভায় বক্তব্য রাখার সময় তিনি সবাইকে সংযত থাকার আহ্বানও জানিয়েছেন।

রুহুল কবীর রিজভীর এক সাম্প্রতিক মন্তব্য প্রসঙ্গে মমতা বলেন, আপনারা পশ্চিমবঙ্গ, বিহার ও ওড়িশা দখল করবেন? আর আমরা ললিপপ খাবো? এই ভাবনা মাথা থেকে ঝেড়ে ফেলুন। আপনার সেই ক্ষমতা নেই। আমরা যথেষ্ট সক্রিয়, কিন্তু ধৈর্যের পরীক্ষা দিই। অতিরিক্ত কথা বলে প্ররোচনা সৃষ্টি করবেন না।

ভারত-বাংলাদেশের মধ্যে উত্তেজনার মধ্যেই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, উসকানিমূলক মন্তব্য বা কার্যক্রম যেন সীমান্ত রাজ্যের শান্তি বিঘ্নিত না করে।

তৃণমূল কংগ্রেস প্রধান বলেন, পড়শি দেশে সংখ্যালঘু হিন্দুদের ওপর নির্যাতনের ঘটনা নিয়ে সবাই উদ্বিগ্ন। কিন্তু হিন্দু, মুসলিম, শিখ বা খ্রিষ্টানরা দাঙ্গা শুরু করে না। দাঙ্গা শুরু করে সমাজবিরোধীরা। আমাদের এমন কিছু বলা উচিত নয় যা পশ্চিমবঙ্গের পরিস্থিতি খারাপ করে। আমি খুশি যে, এখানে হিন্দু ও মুসলিম সংখ্যালঘুরা একসঙ্গে প্রতিবাদ করছে। এটি আমাদের ধর্মনিরপেক্ষ মনোভাবের প্রমাণ দেয়।

তিনি আরও বলেন, সংখ্যালঘু সম্প্রদায়ের নেতারা প্রতিবাদ মিছিল করার ইচ্ছা প্রকাশ করেছিলেন। আমি তাদের সেই পথে না যেতে বলেছি। অনেকে এই সুযোগ কাজে লাগাতে পারে। দাঙ্গা শুরু হতে পারে। আমরা দাঙ্গা চাই না, শান্তি চাই। হিন্দু-মুসলিম-শিখ-খ্রিষ্টান সবার রক্ত একই।

মুখ্যমন্ত্রী কিছু সংবাদমাধ্যমের প্রতি আহ্বান জানান বাংলাদেশ পরিস্থিতি নিয়ে সংযতভাবে সংবাদ পরিবেশন করতে। তিনি বলেন, এটি উত্তরপ্রদেশ বা রাজস্থান নয় যে আপনাদের নিষিদ্ধ করব বা গ্রেফতার করব। তবে অনুরোধ করছি, অনেক ভুয়া ভিডিও ঘুরছে। একটি রাজনৈতিক দল আগুন লাগানোর চেষ্টা করছে। উভয় সম্প্রদায়কে সতর্ক থাকতে হবে। যারা এই পরিস্থিতি নিয়ে রাজনীতি করার কথা ভাবছেন, তারা মনে রাখুন এটি আপনার রাজ্যকেও আঘাত করবে।

বাংলাদেশ থেকে কিছু বিতর্কিত মন্তব্য প্রসঙ্গে মমতা বলেন, বাংলাদেশ থেকে অনেকেই সীমান্ত পেরিয়ে পশ্চিমবঙ্গে আসতে চাইছেন। বিএসএফ বিষয়টি দেখছে। আমরা এ নিয়ে মন্তব্য করব না। যাদের অর্থ আছে, তারা প্লেন বা ট্রেনে আসছেন, কিন্তু গরিবরা পারছেন না। আমরা সীমান্ত বা পররাষ্ট্রনীতিতে হস্তক্ষেপ করি না।

এর আগে, বিধানসভা অধিবেশনের প্রথম দিনই বাংলাদেশ ইস্যুতে মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অবস্থান স্পষ্ট করে দিয়েছিলেন। বাংলাদেশে জাতিসংঘের শান্তিরক্ষা বাহিনী পাঠানোর দাবি করলেও তিনি যে মোদি সরকারের নেওয়া পদক্ষেপে মেনে নেবেন, তা আগেই জানিয়ে দিয়েছিলেন মমতা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের