কাবুলে বিস্ফোরণে তালেবানের শরণার্থী মন্ত্রী নিহত

আন্তর্জাতিক ডেস্ক
১১ ডিসেম্বর ২০২৪, ১৯:০৭আপডেট : ১২ ডিসেম্বর ২০২৪, ০১:৫৩

কাবুলে এক শক্তিশালী বিস্ফোরণে আফগান তালেবান সরকারের শরণার্থী মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি ও আরও ছয়জন নিহত হয়েছেন। এ তথ্য জানিয়েছেন তার ভাতিজা আনাস হাক্কানি। বুধবারের এ ঘটনায় শোক প্রকাশ করে আনাস হাক্কানি বলেন, ‘আমরা এক সাহসী মুজাহিদকে হারালাম। আমরা তাকে ও তার ত্যাগকে কখনও ভুলব না।’ ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

খলিল হাক্কানি ২০২১ সালে বিদেশি সেনারা আফগানিস্তান ছাড়ার পর তালেবানের অন্তর্বর্তীকালীন সরকারের মন্ত্রী হন। তিনি হাক্কানি নেটওয়ার্কের একজন শীর্ষ নেতা ছিলেন। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতরের মতে, ২০ বছরের যুদ্ধকালে বড় ধরনের হামলার জন্য এই গোষ্ঠীকে দায়ী করা হয়।

বিস্ফোরণের পেছনে কারা রয়েছে, তা এখনও পরিষ্কার নয়।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখলের পর দেশটিতে নিরাপত্তা ফিরিয়ে আনার প্রতিশ্রুতি দেয়। তবে শহরাঞ্চলে একের পর এক হামলা সেই প্রতিশ্রুতির বাস্তবায়ন নিয়ে প্রশ্ন তুলেছে। ২০২২ সালে হাক্কানি নেটওয়ার্কের নেতা সিরাজউদ্দিন হাক্কানির নেতৃত্বাধীন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে এক বিস্ফোরণে চারজন নিহত হন। ২০২৩ সালে ইসলামিক স্টেট (আইএস) তালেবান পরিচালিত পররাষ্ট্র মন্ত্রণালয়ের সামনে হামলা চালায়, যাতে কমপক্ষে পাঁচজন নিহত হন।

২০১১ সালে যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ খলিল হাক্কানিকে ‘বিশ্বের বিশেষভাবে চিহ্নিত সন্ত্রাসী’ হিসেবে তালিকাভুক্ত করে। তার সন্ধানে তথ্য দিলে ৫০ লাখ ডলার পুরস্কার ঘোষণা করেছিল মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়।

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী