‘অবৈধভাবে’ বসবাসের দায়ে মহারাষ্ট্রে ১৭ বাংলাদেশি গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ১২:৪৩

অবৈধভাবে প্রবেশ ও বসবাসের অভিযোগে ভারতের মহারাষ্ট্রে ১৭ জন বাংলাদেশিকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে ১৪ জন পুরুষ ও তিন জন নারী রয়েছেন। চলতি সপ্তাহে মহারাষ্ট্র অ্যান্টি-টেররিজম স্কোয়াড (এটিএস) স্থানীয় পুলিশের সঙ্গে মিলে তাদের গ্রেফতার করে। বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে।

ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানায়, চলতি সপ্তাহে মুম্বাই, নাভি মুম্বাই, থানে ও নাসিক শহরে অভিযান চালায় এটিএস। এ সময় বিনা অনুমতিতে ভারতে প্রবেশ এবং বৈধ নথি ছাড়াই সেখানে অবস্থানের দায়ে ওই ১৭ বাংলাদেশিকে গ্রেফতার করে তারা।

তদন্তে জানা গেছে, অভিযুক্তরা ভারতে থাকার জন্য আধার কার্ড ও পিএএন কার্ডের মতো জাল নথি ব্যবহার করেছিল।

অভিযুক্তদের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসহ অন্যান্য আইনের অধীনে কমপক্ষে ১০টি মামলা নথিভুক্ত করা হয়েছে। তবে তাদের নাম ও পরিচয় এখনও প্রকাশ করা হয়নি।

/এএকে/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের