৭০০ ফুট গভীর বোরওয়েলে আটকে পড়া শিশু ১০ দিন পর উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক
০১ জানুয়ারি ২০২৫, ২১:৪৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২১:৪৭

ভারতের রাজস্থানের কোতপুতলির কিরাটপুরা গ্রামের বড়িয়ালি কি ধানি এলাকায় ৭০০ ফুট গভীর বোরওয়েলে আটকে পড়া তিন বছর বয়সী শিশু চেতনাকে অবশেষে ১০ দিন পর উদ্ধার হয়েছে। ছয়বারের ব্যর্থ প্রচেষ্টার পর বুধবার তাকে উদ্ধার করা হয়। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

খবরে বলা হয়েছে, চেতনাকে উদ্ধার করে দ্রুত নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, তার অবস্থা বর্তমানে স্থিতিশীল থাকলেও আরও পর্যবেক্ষণে রাখা হবে।

২৩ ডিসেম্বর বিকেলে খেলার সময় চেতনা বোরওয়েলে পড়ে যায়। প্রায় ১০ মিনিট পর তার পরিবার তার কান্নার আওয়াজ শুনে ঘটনাটি টের পায়। এরপরই জাতীয় ও রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা দলের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছান এবং চিকিৎসা দলও উপস্থিত হয়।

চেতনাকে অক্সিজেন সরবরাহের জন্য পাইপ ব্যবহার করা হয়। প্রথমে তাকে ওপরের দিকে টেনে তোলার চেষ্টা করা হয়, কিন্তু তা ব্যর্থ হলে উদ্ধারকারীরা খননকাজ শুরু করেন। তবে, খননের সময় ভুল দিক বেছে নেওয়া হওয়ায় কাজ ব্যাহত হয়।

কোটপুতলির কালেক্টর কল্পনা আগরওয়াল জানান, বোরওয়েলটি একটি নির্দিষ্ট গভীরতার পর হেলে গিয়েছিল, যা উদ্ধার কাজে সমস্যা তৈরি করে। উদ্ধার কাজের সমন্বয়ের জন্য দিল্লি ও জয়পুর মেট্রো থেকে বিশেষজ্ঞদের ডাকা হয়।

প্রথমে ৮ ফুট প্রস্থের একটি সুড়ঙ্গ খননের পরিকল্পনা করা হয়েছিল, যা পরে ১২ ফুট পর্যন্ত বাড়ানো হয়। তবে, শেষ কয়েক ঘণ্টা চেতনার কাছে খাবার বা অক্সিজেন সরবরাহ করা সম্ভব হয়নি। যা তার অবস্থাকে সংকটাপন্ন করে তুলেছিল। উদ্ধার অভিযান ঠিক সময়ে সম্পন্ন হওয়ায় তার জীবন রক্ষা পায়।

চেতনার দাদা দয়ারাম প্রশাসন এবং উদ্ধারকারীদের নিরলস প্রচেষ্টার প্রশংসা করেছেন। শীতের কঠিন পরিবেশেও তারা অবিরাম কাজ চালিয়ে গেছেন। একই সঙ্গে তিনি প্রশাসনের প্রতি আহ্বান জানিয়েছেন, যেন খোলা বোরওয়েলগুলো ঢেকে দেওয়া হয়, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়ানো যায়।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী