ব্রিকস জোটে পূর্ণ সদস্য হিসেবে যোগ দিলো ইন্দোনেশিয়া

আন্তর্জাতিক ডেস্ক
০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬আপডেট : ০৬ জানুয়ারি ২০২৫, ২৩:৪৬

ইন্দোনেশিয়া আনুষ্ঠানিকভাবে ব্রিকস জোটের পূর্ণ সদস্য হিসেবে যোগ দিয়েছে। সোমবার (৬ জানুয়ারি) ব্রাজিল সরকার এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

বিশ্বের চতুর্থ সর্বাধিক জনসংখ্যার দেশ ইন্দোনেশিয়া আগে থেকেই ব্রিকসে যোগ দেওয়ার ইচ্ছা প্রকাশ করেছিল। দেশটি উদীয়মান অর্থনীতির দেশগুলোর শক্তি বৃদ্ধি এবং তথাকথিত ‘গ্লোবাল সাউথ’-এর স্বার্থ রক্ষার লক্ষ্যে এই পদক্ষেপ নিয়েছে।

২০২৫ সালে ব্রিকসের সভাপতির দায়িত্ব পালন করা ব্রাজিল জানিয়েছে, জোটের সদস্য দেশগুলো সর্বসম্মতভাবে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তি অনুমোদন করেছে। এই সম্প্রসারণ উদ্যোগটি ২০২৩ সালে জোহানেসবার্গে অনুষ্ঠিত ব্রিকস সম্মেলনে অনুমোদিত হয়েছিল।

ব্রাজিল আরও জানায়, ইন্দোনেশিয়ার আবেদন ২০২৩ সালেই অনুমোদিত হয়েছিল। তবে দেশটির সদ্য নির্বাচিত প্রেসিডেন্ট প্রাবোও সুবিয়ান্তোর দায়িত্ব গ্রহণের পর আনুষ্ঠানিকভাবে জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। প্রাবোও গত অক্টোবরে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণ করেন।

ব্রাজিল সরকারের বিবৃতিতে বলা হয়, ইন্দোনেশিয়া অন্যান্য সদস্যদের সঙ্গে গ্লোবাল সাউথে সহযোগিতা গভীর করতে ইতিবাচক ভূমিকা রাখবে।

ব্রিকস জোটে ইন্দোনেশিয়ার অন্তর্ভুক্তির মাধ্যমে জোটটি আরও সম্প্রসারিত হলো। এই জোটে বর্তমানে রাশিয়া, ভারত, চীন ও দক্ষিণ আফ্রিকার পাশাপাশি ব্রাজিল, মিসর, ইথিওপিয়া, ইরান ও সংযুক্ত আরব আমিরাত অন্তর্ভুক্ত রয়েছে।

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের