সিচাংয়ে ভূমিকম্প ক্ষতিগ্রস্তদের পুনর্বাসন ও চিকিৎসা চলছে

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১৭:৩১আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৭:৩১

দক্ষিণ-পশ্চিম চীনের সিচাংয়ের ডিংরি কাউন্টিতে মঙ্গলবারের ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত ও আহতদের পুনর্বাসন ও চিকিৎসা কার্যক্রম সুষ্ঠুভাবে চলছে বলে জানিয়েছেন আঞ্চলিক কর্মকর্তারা। বৃহস্পতিবার আঞ্চলিক জরুরি ব্যবস্থাপনা বিভাগের উপ-পরিচালক হাও তাও এক সংবাদ সম্মেলনে জানান, ভূমিকম্পে অন্তত ১২৬ জন প্রাণ হারিয়েছেন। এ ছাড়া ২৭ হাজার ২৪৮টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং প্রায় ৬১ হাজার ৫০০ মানুষ ক্ষতির সম্মুখীন হয়েছেন।

হাও তাও বলেছেন, ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকায় এখন পর্যন্ত ২২৪টি পুনর্বাসন কেন্দ্র স্থাপন করা হয়েছে এবং তাদের প্রাথমিক চাহিদা নিশ্চিত করা হয়েছে। ক্ষতিগ্রস্তদের জন্য উষ্ণ পোশাক, তাঁবু, বিছানা, গরম খাবার ও বিশুদ্ধ পানির ব্যবস্থা করা হয়েছে।

আঞ্চলিক স্বাস্থ্য কমিশনের পরিচালক কেলসাং ইউদ্রন জানান, বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত ৩৩৭ জন আহত ব্যক্তি হাসপাতালে ভর্তি হয়েছেন। এদের মধ্যে ২৪৬ জন চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন। এখন ৯১ জন হাসপাতালে রয়েছেন, যাদের মধ্যে ৭২ জনের আঘাত হালকা এবং ১৯ জন গুরুতর অবস্থায় আছেন।

ভূমিকম্পে মোট ৩ হাজার ৬১২টি বাড়ি ধসে পড়েছে। আঞ্চলিক গৃহায়ন ও নগর-গ্রামীণ উন্নয়ন বিভাগের পরিচালক লি সিউউ বলেন, ভূমিকম্পের উচ্চমাত্রা, কেন্দ্রের কম গভীরতা এবং জনবহুল এলাকা হওয়ায় ধ্বংসযজ্ঞের পরিমাণ বেশি। বিশেষ করে  ক্ষতিগ্রস্ত বাড়িগুলোর বেশিরভাগই ছিল স্ব-নির্মিত।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী