রাখাইনে সেনাবাহিনীর বিমান হামলায় নিহত ৪০, দাবি বিদ্রোহীদের

আন্তর্জাতিক ডেস্ক
১০ জানুয়ারি ২০২৫, ১৮:৪৬আপডেট : ১০ জানুয়ারি ২০২৫, ১৯:২০

মিয়ানমারের সামরিক বাহিনীর বিমান হামলায় রাখাইন রাজ্যের একটি গ্রামে অন্তত ৪০ জন নিহত ও ২০ জনের বেশি আহত হয়েছেন। দেশটির একটি জাতিগত সশস্ত্র আরাকান আর্মি এবং স্থানীয় একটি দাতব্য সংস্থার পক্ষ থেকে বৃহস্পতিবার এই দাবি করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য গার্ডিয়ান এ খবর জানিয়েছে।

বুধবার রাখাইনের রামরি দ্বীপের কিয়াউক নি মাও গ্রামে এ হামলা চালানো হয়। এলাকাটি আরাকান আর্মির নিয়ন্ত্রণে। হামলার সময় বিস্ফোরণ থেকে আগুন ছড়িয়ে পড়লে শতাধিক বাড়ি পুড়ে যায় বলে দাবি করা হয়েছে।

আরাকান আর্মির মুখপাত্র খাইং থুখা বার্তা সংস্থা এপিকে বলেছেন, একটি যুদ্ধবিমান বুধবার বিকালে গ্রামটিতে বোমাবর্ষণ করে। এতে ৪০ জন বেসামরিক নাগরিক নিহত এবং ২০ জনের বেশি আহত হয়েছেন। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছেন। হামলার ফলে ৫০০টিরও বেশি বাড়ি পুড়ে ছাই হয়ে গেছে।

স্থানীয় একটি দাতব্য সংস্থার নেতা বলেছেন, গ্রামের বাজারে হামলা হয়। এতে অন্তত ৪১ জন নিহত এবং ৫০ জন আহত হয়েছেন। চিকিৎসা সামগ্রীর অভাবে আহতদের যথাযথ সেবা দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তিনি।

মিয়ানমার সেনাবাহিনী এ হামলার বিষয়ে কোনও মন্তব্য করেনি। দ্য গার্ডিয়ানের পক্ষ থেকে হামলায় হতাহতের সত্যতা স্বাধীনভাবে যাচাই করা সম্ভব হয়নি। কারণ ওই এলাকার ইন্টারনেট ও মোবাইল ফোন-সেবা বেশিরভাগ সময়ই বন্ধ রাখা হয়েছে।

২০২১ সালের ফেব্রুয়ারিতে মিয়ানমারের নির্বাচিত সরকারকে উৎখাতের পর দেশটিতে সহিংসতা ব্যাপকভাবে বৃদ্ধি পায়। সামরিক শাসনের বিরোধিতাকারীরা সশস্ত্র প্রতিরোধ গড়ে তোলে এবং এখন দেশের অনেক অংশ সংঘাত চলমান।

সাম্প্রতিক বছরগুলোতে মিয়ানমার সেনাবাহিনী সশস্ত্র গণতন্ত্রপন্থি গোষ্ঠী ও জাতিগত সংখ্যালঘু গোষ্ঠীগুলোর ওপর বিমান হামলা বাড়িয়েছে। আরাকান আর্মি এসব সংখ্যালঘু গোষ্ঠীর মধ্যে অন্যতম। এরা রাখাইন রাজ্যের স্বায়ত্তশাসনের জন্য লড়াই করছে এবং সম্প্রতি রাখাইনের বেশিরভাগ এলাকা তাদের নিয়ন্ত্রণে এনেছে।

রাখাইনভিত্তিক সংবাদমাধ্যম আরাকান প্রিন্সেস মিডিয়া জানিয়েছে, হামলায় ক্ষতিগ্রস্তরা অগ্নিকাণ্ড নেভানোর চেষ্টা করছিল। সংস্থাটি এ ঘটনার ছবি অনলাইনে পোস্ট করেছে।

রাখাইন অতীতে আরাকান নামে পরিচিত ছিল। ২০১৭ সালে সামরিক অভিযানের মুখে প্রায় ৭ লাখ ৪০ হাজার রোহিঙ্গা মুসলিম বাংলাদেশে আশ্রয় নেয়।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে