রুশ তেলে মার্কিন নিষেধাজ্ঞা: নতুন সরবরাহকারী খুঁজছে চীন ও ভারত

আন্তর্জাতিক ডেস্ক
১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৯আপডেট : ১৩ জানুয়ারি ২০২৫, ২০:৫৯

রাশিয়ার তেল উৎপাদক ও ট্যাংকার কোম্পানিগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নতুন নিষেধাজ্ঞায় চীন ও ভারতের শোধনাগারগুলো বিশ্বজুড়ে অপরিশোধিত তেলের সরবরাহ খুঁজছে বলে জানিয়েছেন ব্যবসায়ীরা।

এক ব্যবসায়ী বলেছেন, নিষেধাজ্ঞার ফলে মধ্যপ্রাচ্য থেকে আফ্রিকা ও ব্রাজিলের তেল রফতানিতে স্পট প্রিমিয়াম বেড়েছে।

মার্কিন অর্থ মন্ত্রণালয় শুক্রবার রাশিয়ার তেল উৎপাদক গ্যাজপ্রম নেফট, সারগুটনেফতেগাজ এবং ১৮৩টি ট্যাংকারের ওপর নিষেধাজ্ঞা দেয়, যেগুলো মূলত চীন ও ভারতে রাশিয়ার তেল সরবরাহ করত। নিষেধাজ্ঞা পশ্চিমা দেশের ওপর নির্ভরতা কমিয়ে রাশিয়ার তেল ব্যবসাকে এশিয়ায় স্থানান্তরিত করেছিল।

চীনের নতুন শোধনাগার ইউলং পেট্রোকেমিক্যাল সম্প্রতি আবুধাবির আপার জাকুম ক্রুড তেলের ৪ মিলিয়ন ব্যারেল কিনেছে। এছাড়া তারা অ্যাঙ্গোলা ও ব্রাজিলের তেলও ক্রয় করেছে।

ভারতের ভারত পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসিএল)ও ওমানের ২ মিলিয়ন ব্যারেল তেল আমদানির জন্য চুক্তি করেছে।

রাশিয়ার তেল ব্যবসার সঙ্গে জড়িত এক কর্মকর্তা বলেছেন, তেল পরিবহনে সবচেয়ে বড় বাধা আসবে। নিষেধাজ্ঞার কারণে মধ্যস্বত্বভোগীদের মাধ্যমে তেল বিক্রি ও চীনা মুদ্রায় লেনদেন বাড়তে পারে।

বিশ্ব বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৮১ ডলার ছাড়িয়েছে, যা আগস্টের পর সর্বোচ্চ। মধ্যপ্রাচ্যের তেলের স্পট প্রিমিয়াম ৭০ শতাংশ বেড়ে ব্যারেলপ্রতি ৩ ডলারে পৌঁছেছে।

নিষেধাজ্ঞায় শানডং প্রদেশের দুটি চীনা তেল লজিস্টিক কোম্পানির নামও রয়েছে। তবে তারা মূলত অভ্যন্তরীণ তেল পরিবহন ও ইউয়ানে লেনদেন করায় এসব নিষেধাজ্ঞার প্রভাব কম হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

সূত্র: রয়টার্স

/এএ/
সম্পর্কিত
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী