সীমান্ত পেরিয়ে ভারতে ঢুকে পুলিশের জালে বাংলাদেশি যুবক 

রক্তিম দাশ, কলকাতা 
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৫আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:০৫

রাতের অন্ধকারে স্টেশনে সন্দেহজনক ঘোরাঘুরি করার অপরাধে এক যুবককে গ্রেফতার করলো পশ্চিমবঙ্গের জিআরপি। পরিচয় জানতেই বারবার পাল্টায় বয়ান। কখনও নিজেকে দিল্লির আবার কখনও কলকাতার বাসিন্দা বলে দাবি যুবকের। শনিবার রাতে চাঞ্চল্যকর ঘটনাটি পশ্চিমবঙ্গের বালুরঘাট রেলস্টেশনের। 

কথাবার্তায় অসঙ্গতি মিলতেই শুরু হয় জেরা, আর তাতেই সামনে আসে চাঞ্চল্যকর তথ্য। সীমান্ত পেরিয়ে চোরাপথে ভারতে প্রবেশ করেছিলেন ওই যুবক।

জিআরপি সূত্রের খবর, ধৃতের নাম শাকিল মিঞা (২৬), বাড়ি বাংলাদেশের গাজীপুর জেলার কাপাসিয়া থানা এলাকায়। ওইদিন রাতে স্টেশনে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে করতে দেখেই ওই বাংলাদেশি যুবককে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করে জিআরপি। পুলিশের সন্দেহ বাড়তেই শুরু হয় গভীর জিজ্ঞাসাবাদ। আর তাতেই স্বীকার করতে কার্যত বাধ্য হয় ওই যুবক।

জিআরপি সুত্রের আরও খবর অনুযায়ী, গত ১৪ ফেব্রুয়ারি হিলির উন্মুক্ত সীমান্ত পেরিয়ে অবৈধভাবে ভারতে ঢুকেছিলেন ওই বাংলাদেশি যুবক। এরপরেই প্রথমে কলকাতা, তারপর দিল্লি যাওয়ার পরিকল্পনা ছিল তার। তবে কেন এই যাত্রা? নিছকই কাজের সন্ধানে, নাকি এর পিছনে কোনও বড় চক্রান্ত? পুলিশ এখন সেই দিকেই তদন্ত শুরু করেছে। রবিবার ধৃতকে বালুরঘাট জেলা আদালতে তোলা হলে বিচারক তাকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দেন।

সরকারি আইনজীবী সঞ্জয় বিশ্বাস জানান, অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে অভিযুক্তকে ১৪ দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছেন বিচারক।

জিআরপি থানার ইনচার্জ রতন সরকার বলেন, স্টেশনে ঘোরাঘুরি করছিল যুবকটি। জেরা করতেই তথ্যের অসঙ্গতি ধরা পড়ে। এরপর তাকে গ্রেফতার করা হয়। তদন্তে চোরাপথে ভারতে ঢোকার তথ্য মিলেছে।

 

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
একদিনে হামে আর ৪ মৃত্যু
একদিনে হামে আর ৪ মৃত্যু
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
বিশ্ববিদ্যালয়ে যৌন হয়রানি প্রতিরোধে ইউজিসি-ইউএন উইমেন উদ্যোগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী