এআইতে বিনিয়োগে মরিয়া আলিবাবা, বাড়লো শেয়ারের দাম

আন্তর্জাতিক ডেস্ক
২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২আপডেট : ২৬ ফেব্রুয়ারি ২০২৫, ১৭:০২

কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই প্রযুক্তির দ্রুত উন্নয়ন বিশ্বব্যাপী শিল্পখাতে গুরুত্বপূর্ণ পরিবর্তন আনছে। এই প্রবণতার সঙ্গে তাল মিলিয়ে চীনা প্রযুক্তি জায়ান্ট আলিবাবা গ্রুপ আগামী তিন বছরে এআই-তে ব্যাপক বিনিয়োগের ঘোষণা দিয়েছে। প্রতিষ্ঠানটি এআই অবকাঠামো, ক্লাউড কম্পিউটিং, এআই ফাউন্ডেশন মডেল এবং নেটিভ অ্যাপ্লিকেশন তৈরির পাশাপাশি তাদের বিদ্যমান ব্যবসাগুলোকেও এআই-নির্ভর করে রূপান্তরিত করবে।

সম্প্রতি আলিবাবার সিইও উ ইয়ংমিং এক আর্থিক প্রতিবেদন উপস্থাপনকালে বিনিয়োগকারীদের জানান, ‘আমরা এআই যুগে প্রবেশের সঙ্গে সঙ্গে স্পষ্ট দেখতে পাচ্ছি, এআই অবকাঠামোর জন্য ব্যাপক চাহিদা রয়েছে। তাই আগামী তিন বছরে ক্লাউড ও এআই অবকাঠামোতে যে পরিমাণ বিনিয়োগ করব, তা গত এক দশকের বিনিয়োগকেও ছাড়িয়ে যাবে।’

২০২৩ সালের অক্টোবর-ডিসেম্বর প্রান্তিকে আলিবাবার রাজস্ব বেড়ে ২৮০.১৫ বিলিয়ন ইউয়ান হয়েছে, যা আগের বছরের চেয়ে ৮ শতাংশ বেশি। এই সময়ে কোম্পানির নিট মুনাফা ৩৩৩ শতাংশ বেড়ে ৪৬.৪৩ বিলিয়ন ইউয়ান হয়েছে।

আলিবাবার ক্লাউড ব্যবসা ১৩ শতাংশ বেড়েছে, যেখানে এআই-সম্পর্কিত পণ্যগুলোর রাজস্ব টানা ছয় প্রান্তিকে তিন অঙ্কের প্রবৃদ্ধি অর্জন করেছে।

উ ইয়ংমিং বলেন, আলিবাবা ক্লাউড ইন্টেলিজেন্স গ্রুপের এআই-চালিত প্রবৃদ্ধি অব্যাহত থাকবে, যা ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

আলিবাবা ভবিষ্যতে তিনটি মূল ব্যবসায়িক ক্ষেত্রের ওপর গুরুত্ব দেবে। এগুলো হলো দেশীয় ও আন্তর্জাতিক ই-কমার্স, এআই ও ক্লাউড কম্পিউটিং ও ইন্টারনেট প্ল্যাটফর্ম।

আলিবাবা শিগগিরই কিউওয়েন ২.৫ ম্যাক্স নামের একটি উন্নত এআই মডেল উন্মোচন করবে, যা গণিত ও কোডিং দক্ষতায় জিপিটি-৪ও এবং ডিপসিক ভি-৩-এর চেয়েও কার্যকর হবে বলে দাবি করা হচ্ছে।

চীনা স্টার্টআপ ডিপসিক-এর নতুন এআই মডেল উন্মোচনের পর আলিবাবার শেয়ারমূল্যও গত এক মাসে প্রায় ৬০ শতাংশ বেড়েছে।

এ ছাড়া, আলিবাবা সম্প্রতি অ্যাপলের সঙ্গে একটি অংশীদারত্ব চুক্তি স্বাক্ষর করেছে, যার মাধ্যমে চীনে আইফোন ব্যবহারকারীদের জন্য নতুন এআই ফিচার আনা হবে।

চীনা বিশ্লেষক মো তাইচিং বলেন, ‘আলিবাবার তাওবাও ও টিমল এখনও দেশীয় প্রতিযোগীদের তীব্র প্রতিযোগিতার মুখে রয়েছে।’ তিনি মনে করেন, কোম্পানিকে ব্যবহারকারীদের জন্য অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা আরও উন্নত করতে হবে, পাশাপাশি পরিচালন ব্যয়ও নিয়ন্ত্রণ করতে হবে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
নিউ জিল্যান্ডের চার এমপির ওপর চীনের নিষেধাজ্ঞা
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বশেষ খবর
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
আদ-দ্বীনে ছয় নবজাতকের মৃত্যু: যা আছে তদন্ত কমিটির প্রতিবেদনে
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
চেয়ারম্যানের পদত্যাগসহ ৭ দফা দাবিতে ইসলামী ব্যাংকের কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
ট্রাম্প ও নেতানিয়াহু কি এখন দুই পথের পথিক?
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের