আইসিসির পরোয়ানায় ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট দুতার্তে গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক
১১ মার্চ ২০২৫, ১৪:৪৩আপডেট : ১১ মার্চ ২০২৫, ১৪:৪৩

ফিলিপাইনের সাবেক প্রেসিডেন্ট রদ্রিগো দুতার্তে গ্রেফতার হয়েছেন। মাদকবিরোধী অভিযান চালাতে গিয়ে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) পরোয়ানার আওতায় তাকে গ্রেফতার করা হয়। হংকং থেকে সংক্ষিপ্ত সফর শেষ করে মঙ্গলবার (১১ মার্চ) ম্যানিলা বিমানবন্দরে পৌঁছানোর পরই গ্রেফতার হন দুতার্তে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

প্রেসিডেন্ট ফার্দিনান্দ মার্কোস জুনিয়রের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছে, ভোরে ইন্টারপোল ম্যানিলা আইসিসির কাছ থেকে গ্রেফতারি পরোয়ানার আনুষ্ঠানিক কাগজটি হাতে পাওয়ার পরই তাকে আটক করা হয়। এখন পর্যন্ত তিনি কর্তৃপক্ষের হেফাজতে আছেন।

ম্যানিলার ভিলামোর এয়ার বেসে আটক অবস্থায় মেয়ে ভেরোনিকা দুতার্তের ইনস্টাগ্রাম পোস্ট করা এক ভিডিওতে, সাবেক প্রেসিডেন্ট প্রশ্ন তোলেন, আমি কোন আইন ভঙ্গ করেছি? কী অপরাধ করেছি?

ভিডিও বার্তায় ৭৯ বছর বয়সী আরও বলেন, আমি নিজ ইচ্ছায় এখানে আসিনি, অন্য কেউ আমাকে এনেছে। এখন তোমাদেরই আমার স্বাধীনতা হরণ করার ব্যাখ্যা দিতে হবে।

২০১৬ সালে ফিলিপাইনের প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন রদ্রিগো দুতার্তে।

মানবাধিকার সংস্থাগুলোর অভিযোগ, মাদকের বিরুদ্ধে এই লড়াইয়ে হাজারো মানুষ নিহত হয়েছে। নিহতদের বেশির ভাগই দরিদ্র। অনেক সময় মাদকের সঙ্গে সংশ্লিষ্টতার প্রমাণ না পাওয়া সত্ত্বেও তাদের মেরে ফেলা হয়।

আইসিসি ২০১৯ সালে ফিলিপাইনে মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ তদন্ত করতে শুরু করে। ওই সময় আইসিসি থেকে বের হয়ে আসে ফিলিপাইন। তবে ট্রাইব্যুনাল তখন বলেছিল, আইসিসি থেকে বের হয়ে আসার আগ পর্যন্ত ঘটা হত্যাকাণ্ড নিয়ে তাদের বিচার করার এখতিয়ার আছে। এছাড়া প্রেসিডেন্ট হওয়ার আগে ফিলিপাইনের দক্ষিণাঞ্চলীয় শহর দাভাওতে মেয়র হিসেবে দায়িত্ব পালনকালে হওয়া হত্যাকাণ্ড নিয়েও বিচারের এখতিয়ার আছে আইসিসির।

২০২১ সালে দুতার্তের বিরুদ্ধে আনুষ্ঠানিক তদন্ত শুরু করে আইসিসি। তবে দুই মাস পর ম্যানিলা জানায়, মাদকবিরোধী অভিযান চলাকালীন পুলিশ, ভাড়াটে খুনি ও সশস্ত্রদের হাতে সংঘটিত বেশ কিছু মৃত্যুর ঘটনা নিয়ে তদন্ত করছে তারা। এরপর আইসিসি তাদের তদন্ত স্থগিত করে।

তখন মাদকবিরোধী অভিযানে প্রাণহানি সংশ্লিষ্ট কয়েকটি মামলায় স্থানীয়ভাবে অভিযোগ আনা হয়। সন্দেহভাজনদের হত্যার জন্য মাত্র ৯ জন পুলিশকে দোষী সাব্যস্ত করা হয়।

ফিলিপাইনে অনেকের কাছে এখনো দুতার্তের জনপ্রিয়তা আছে। অপরাধের দ্রুত সমাধানের কারণে তারা তাকে সমর্থন করেন। তিনি এখনো একজন ক্ষমতাবান রাজনৈতিক শক্তি। মে মাসের মধ্যবর্তী নির্বাচনে তার শক্ত ঘাঁটি দাভাওয়ে আবারও মেয়র হওয়ার জন্য তিনি প্রতিদ্বন্দ্বিতা করছেন।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে