টানা তৃতীয় বছর ইইউ’র বৃহত্তম গাড়ি আমদানিকারক চীন

আন্তর্জাতিক ডেস্ক
০৭ এপ্রিল ২০২৫, ১৮:১৩আপডেট : ০৭ এপ্রিল ২০২৫, ১৮:১৩

টানা তৃতীয় বছরের মতো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বৃহত্তম গাড়ি আমদানিকারক দেশ হিসেবে নিজেদের অবস্থান ধরে রেখেছে চীন।ইউরোপীয় পরিসংখ্যান সংস্থা ইউরোস্ট্যাট কর্তৃক প্রকাশিত তথ্য অনুযায়ী, গত বছর ১২.৭ বিলিয়ন ইউরো মূল্যের চীনা যাত্রীবাহী গাড়ি ইইউ-এর বাজারে প্রবেশ করেছে।

২০২২ সালে প্রথমবারের মতো মূল্যের দিক থেকে চীন ইইউ'র বৃহত্তম গাড়ি আমদানিকারক দেশে পরিণত হয়। সে সময় এই আমদানির পরিমাণ ছিল ৯.৪ বিলিয়ন ইউরো। ২০২৩ সালে এই সংখ্যা আরও বেড়ে ১২.৯ বিলিয়ন ইউরোতে পৌঁছায়।

ইউরোস্ট্যাট তাদের প্রতিবেদনে উল্লেখ করেছে, ২০১৯ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) চীন থেকে অনেক বেশি গাড়ি আমদানি করেছে। এই সময়ে আমদানি প্রায় ১৬ গুণ বেড়েছে।

বিশেষজ্ঞরা বলছেন এই পরিসংখ্যান স্পষ্টভাবে ইঙ্গিত দিচ্ছে ইউরোপীয় বাজারে চীনা গাড়ির চাহিদা ক্রমশ বাড়ছে।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী