কাশ্মীর ইস্যুতে ভারতের পানি সরবরাহ বন্ধের হুমকিতে পাকিস্তানে আতঙ্ক

আন্তর্জাতিক ডেস্ক
২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯আপডেট : ২৭ এপ্রিল ২০২৫, ১২:৫৯

কাশ্মীরে জঙ্গি হামলায় ২৬ জন নিহত হওয়ার পর পাকিস্তানের সঙ্গে সিন্ধু পানি চুক্তি তাৎক্ষণিকভাবে স্থগিত করার সিদ্ধান্তের কথা জানিয়েছে ভারত। আর এতে উদ্বেগ বাড়ছে পাকিস্তানে।

পাকিস্তানি এক কৃষক হোমলা ঠাকুরের প্রায় ৫ একর জমি দক্ষিণ-পূর্ব সিন্ধু প্রদেশের লতিফাবাদ এলাকায়। এখানে সিন্ধু নদী তিব্বত থেকে উৎপত্তি হয়ে ভারত অতিক্রম করে আরব সাগরে পতিত হয়।

এই হোমলা ঠাকুর বলেন, গ্রীষ্মকালে এমনিতেই নদীর পানি অনেক কমে গেছে। তার ওপর আর ভারত উজানে পানি সরবরাহ বন্ধের ঘোষণা দিয়েছে।

৪০ বছর বয়সী ঠাকুর বলেন, যদি তারা পানি বন্ধ করে দেয়, তাহলে সবকিছু থর মরুভূমিতে পরিণত হবে। আমরা না খেয়ে মরবো।’

ঠাকুরের আশঙ্কার প্রতিধ্বনি মেলে আরও ১৫ জনেরও বেশি পাকিস্তানি কৃষক ও বেশ কয়েকজন বিশেষজ্ঞের কথায়, বিশেষ করে সাম্প্রতিক বছরগুলোতে বৃষ্টিপাত কম হওয়ায়।

প্রথমবারের মতো, বুধবার (২৩ এপ্রিল) ভারত ১৯৬০ সালের বিশ্বব্যাংক-নিয়ন্ত্রিত সিন্ধু পানি চুক্তি স্থগিত করেছে। এই চুক্তিটির মাধ্যমে সিন্ধু নদীর পানি পাকিস্তানের ৮০ শতাংশ কৃষি জমিতে পানি সরবরাহ নিশ্চিত করে। অথচ ভারত স্পষ্ট জানিয়ে দিয়েছে, এই স্থগিতাদেশ চলবে যতক্ষণ না পাকিস্তান আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে সমর্থন দেওয়া পুরোপুরি ও অপরিবর্তনীয়ভাবে প্রত্যাহার করে।

ভারত বলেছে, কাশ্মীরে পর্যটকদের ওপর হামলা চালিয়ে ২৬ জনকে হত্যাকারী তিন জঙ্গির মধ্যে দুইজন পাকিস্তানের।

ইসলামাবাদ এই অভিযোগ অস্বীকার করেছে এবং বলেছে, ‘পাকিস্তানের জন্য নির্ধারিত পানি বন্ধ বা সরানোর যেকোনও প্রচেষ্টা যুদ্ধ ঘোষণার সমতুল্য হবে।

চুক্তিটির মাধ্যমে দুই পারমাণবিক শক্তিধর দেশ সিন্ধু ও তার উপনদীগুলোর পানি ভাগ করে নেয়। 

উভয় দেশের সরকারি কর্মকর্তারা এবং বিশেষজ্ঞরা বলছেন, ভারত তাৎক্ষণিকভাবে পানি প্রবাহ বন্ধ করতে পারবে না। কারণ চুক্তি অনুসারে তারা শুধু জলবিদ্যুৎ প্রকল্প তৈরি করতে পারে, বড় কোনও জলাধার বা বাঁধ নয়। তবে কয়েক মাসের মধ্যে পরিস্থিতি বদলাতে পারে।

কারণ ভারতের জলসম্পদমন্ত্রী চন্দ্রকান্ত রঘুনাথ পাটিল বলেছেন, ‘আমরা নিশ্চিত করবো, সিন্ধু নদীর এক ফোঁটা পানিও যেন পাকিস্তানে না পৌঁছায়।’

সংবেদনশীল বিষয় হওয়ায় নাম প্রকাশে অনিচ্ছুক দুইজন ভারতীয় সরকারি কর্মকর্তা বলেছেন, ভারত কয়েক মাসের মধ্যে খাল ব্যবহার করে নিজস্ব কৃষিকাজের জন্য পানি সরিয়ে নিতে শুরু করতে পারে এবং পাশাপাশি ৪ থেকে ৭ বছরের মধ্যে শেষ করার লক্ষ্য নিয়ে জলবিদ্যুৎ বাঁধ নির্মাণের পরিকল্পনা করছে।

ভারতের কেন্দ্রীয় জল কমিশনের সাবেক প্রধান কুশভিন্দর ভোরা জানিয়েছেন, তাৎক্ষণিকভাবে ভারত নদীগুলোর বিভিন্ন স্থানে পানির প্রবাহ সম্পর্কিত তথ্য ভাগাভাগি করা বন্ধ করবে, বন্যা সতর্কতা স্থগিত করবে এবং সিন্ধুর স্থায়ী কমিশনের বার্ষিক সভাগুলো এড়িয়ে চলবে। পাকিস্তানের কাছে তখন আর তথ্য থাকবে না যে পানি কখন আসছে, কতটা আসছে। আর তথ্য ছাড়া তারা পরিকল্পনা করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি।

এটি শুধু কৃষিকাজেই নয়, পানি ঘাটতি বিদ্যুৎ উৎপাদনেও আঘাত হানবে এবং সম্ভবত অর্থনীতিকেও বিপর্যস্ত করবে বলে মনে করছেন অর্থনীতিবিদরা। 

যুক্তরাজ্যের পরামর্শক সংস্থা অক্সফোর্ড পলিসি ম্যানেজমেন্টের অর্থনীতিবিদ ও টিম লিড ভাকার আহমেদ বলেছেন, পাকিস্তান ভারতের চুক্তি থেকে সরে আসার হুমকিকে অবমূল্যায়ন করেছে।

তিনি বলেন, ‘ভারতের তাৎক্ষণিক কোনো অবকাঠামো নেই পানিপ্রবাহ থামানোর জন্য, বিশেষ করে বন্যার সময়, তাই এই সময়টি পাকিস্তানের জন্য পানিখাতে অকার্যকারিতা ও অপচয় মোকাবিলার গুরুত্বপূর্ণ সুযোগ।’

সাম্প্রতিক বছরগুলোতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকার চুক্তিটি পুনরায় আলোচনা করার চেষ্টা করছে এবং দুই দেশ হেগের স্থায়ী সালিশি আদালতে কিশনগঙ্গা ও রাটলে জলবিদ্যুৎ প্রকল্পের পানির সংরক্ষণ ক্ষেত্রের আকার নিয়ে কিছু বিরোধ নিষ্পত্তির চেষ্টা চালাচ্ছে।

বিশ্বব্যাংকের একজন মুখপাত্র বলেছেন, তারা একটি নির্দিষ্ট সীমিত কাজের জন্য চুক্তিতে স্বাক্ষরকারী এবং তারা সদস্য দেশগুলোর সার্বভৌম সিদ্ধান্ত নিয়ে কোনও মন্তব্য করে না।

পাকিস্তানের জন্য নির্ধারিত তিনটি নদী ২৪ কোটি জনসংখ্যার এই দেশে ১৬ মিলিয়ন হেক্টরেরও বেশি কৃষি জমি সেচের জন্য ব্যবহৃত হয়, যা মোট কৃষি জমির ৮০ শতাংশ পর্যন্ত।

করাচিভিত্তিক পাকিস্তান অ্যাগ্রিকালচার রিসার্চ সংস্থার ঘাশারিব শওকত বলেন, এই মুহূর্তে আমাদের কোনও বিকল্প নেই। চুক্তির আওতাধীন নদীগুলো শুধু ফসল নয়, শহর, বিদ্যুৎ উৎপাদন ও লক্ষ লক্ষ জীবিকার জন্য সহায়ক।

পাকিস্তানি রাজনীতিবিদরা বলছেন, চুক্তি চারটি যুদ্ধের মধ্যেও টিকে ছিল, কিন্তু এই স্থগিতাদেশ একটি বিপজ্জনক নজির স্থাপন করছে।

পাকিস্তানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী বিলাওয়াল ভুট্টো জারদারি বলেন, ‘আমরা ইতোমধ্যেই প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা সংঘাতে আটকে গেছি, আর সিন্ধু পানি চুক্তি থেকে বেরিয়ে এসে আমি মনে করি আমরা ভবিষ্যৎ প্রজন্মকেও একটি নতুন সংঘাতের পরিবেশে আটকে ফেলছি। এটা ঘটতে দেওয়া উচিত নয়।’

সূত্র: রয়টার্স

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী