ভারতের বিরুদ্ধে পাকিস্তানের কোয়েটায় হিন্দুদের বিক্ষোভ 

আন্তর্জাতিক ডেস্ক
০১ মে ২০২৫, ২১:৩০আপডেট : ০১ মে ২০২৫, ২১:৩০

জম্মু-কাশ্মীরের পহেলগামে সন্ত্রাসী হামলাকে কেন্দ্র করে ভারত সরকারের পাকিস্তানবিরোধী অভিযোগের নিন্দা জানিয়ে বিক্ষোভ মিছিল করেছে পাকিস্তানের হিন্দু সম্প্রদায়। বুধবার বেলুচিস্তান প্রাদেশিক পরিষদের সংখ্যালঘু সদস্য ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) নেতা সঞ্জয় কুমারের নেতৃত্বে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে। 

বিক্ষোভকারীরা ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও তার সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা প্ল্যাকার্ড ও ব্যানার হাতে নিয়ে কোয়েটার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে প্রেস ক্লাবের সামনে জড়ো হন। তারা পহেলগাম হামলায় পাকিস্তানের সম্পৃক্ততার অভিযোগ পুরোপুরি নাকচ করে দেন। 

সমাবেশে বক্তব্য রাখতে গিয়ে সঞ্জয় কুমার বলেন, পাকিস্তানের হিন্দু সম্প্রদায় দেশের সশস্ত্র বাহিনীর সঙ্গে একাত্মতা প্রকাশ করে। ভারত যদি কোনও আগ্রাসী পদক্ষেপ নেয়, তাহলে পাকিস্তানের এক কোটিরও বেশি হিন্দু সামরিক বাহিনীর পাশে দাঁড়াবে। 

বেশ কয়েকজন নারীসহ অন্যান্য বক্তারা ভারত সরকারের বক্তব্য ও পদক্ষেপের তীব্র নিন্দা জানান। তারা সিন্ধু নদীর পানি চুক্তি স্থগিত করার ভারতের সিদ্ধান্তকে আন্তর্জাতিক চুক্তি লঙ্ঘন বলে অভিহিত করেন। বিক্ষোভকারীরা বলেছেন, ১৯৬০ সালে স্বাক্ষরিত এই চুক্তি একতরফাভাবে স্থগিত করার অধিকার ভারতের নেই।

বক্তৃতা শেষে শান্তিপূর্ণভাবে শেষ হয় বিক্ষোভ কর্মসূচি।

/এএ/
সম্পর্কিত
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বশেষ খবর
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
পুষ্টিগুণে ভরপুর পাঁচমিশালি সবজি ঘণ্ট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী