ভারতীয় কর্মকাণ্ড পরিকল্পিত নাটক: পাকিস্তানি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
০৭ মে ২০২৫, ২০:৪৪আপডেট : ০৭ মে ২০২৫, ২০:৫৬

কাশ্মীরের পহেলগামে হামলার পর ভারত যেভাবে পাল্টা পদক্ষেপ নিয়েছে এবং সর্বশেষ বিমান হামলা চালিয়েছে, তা ‘পরিকল্পিত এক নাটকীয় উপস্থাপনা’ বলেই মনে হচ্ছে বলে মন্তব্য করেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। পাকিস্তানের সংবাদমাধ্যম ডন এ খবর জানিয়েছে।

বুধবার ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে ইসহাক দার বলেন, ‘পুরো ঘটনাটি যেন আগে থেকে ঠিক করা কোনও অনুশীলনের মতোই মনে হচ্ছে। তবে সময়ই সত্যতা প্রমাণ করবে।’

তিনি আরও জানান, মঙ্গলবার রাত ১০টার দিকে ভারতের সম্ভাব্য হামলার বিষয়ে পাকিস্তান গোয়েন্দা তথ্য পেয়েছিল। দার বলেন, ‘আমি স্পষ্ট করে বলতে চাই, পাকিস্তান এই মুহূর্তেও ধৈর্য অবলম্বন করছে।’

পাকিস্তানি প্রতিরক্ষা প্রস্তুতির বিষয়ে পররাষ্ট্রমন্ত্রী জানান, বিমান প্রতিরক্ষা ব্যবস্থাকে নির্দিষ্ট নির্দেশনা দেওয়া হয়েছিল যে কেবল বোমা নিক্ষেপকারী ভারতীয় যুদ্ধবিমানগুলো লক্ষ্যবস্তু বানানো হবে।

ইসহাক দার বলেন, ‘এ কারণেই মাত্র পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করা হয়েছে। যদি নির্দেশনা ভিন্ন হতো, তাহলে ১০ থেকে ১২টি যুদ্ধবিমান গুলি করে নামানো হতো।’

/এএ/এমওএফ/
সম্পর্কিত
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের