লাহোরে মার্কিন দূতাবাস কর্মীদের নিরাপদে আশ্রয় নেওয়ার নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক
০৮ মে ২০২৫, ১৮:২৫ আপডেট : ০৮ মে ২০২৫, ১৮:২৫

পাকিস্তানের লাহোরে অবস্থিত মার্কিন কনস্যুলেট জেনারেল তাদের কর্মীদের নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার নির্দেশ দিয়েছে। বৃহস্পতিবার (৮ মে) যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দফতর জানিয়েছে, লাহোর ও তার কাছাকাছি ‘ড্রোন বিস্ফোরণ’ এবং ‘আকাশসীমায় সম্ভাব্য অনুপ্রবেশের’ খবর পাওয়া গেছে। এসব কারণেই দূতাবাস কর্মীদের সতর্ক করা হয়েছে। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

কনস্যুলেটের ওয়েবসাইটে প্রকাশিত এক বিবৃতিতে বলা হয়েছে, লাহোরের প্রধান বিমান বন্দরের কাছে কিছু এলাকা কর্তৃপক্ষ খালি করছে বলেও প্রাথমিক প্রতিবেদনে জানা গেছে।

এছাড়া সরাসরি সংঘাত হচ্ছে এমন এলাকায় থাকা যুক্তরাষ্ট্রের নাগরিকদের সম্ভব হলে নিরাপদে ওই স্থান ত্যাগ করা এবং সম্ভব না হলে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার পরামর্শ দিয়েছে মার্কিন দূতাবাস।

এই পদক্ষেপটি এমন সময়ে নেওয়া হয়েছে যখন পাকিস্তান বৃহস্পতিবার জানিয়েছে, তারা তাদের আকাশসীমায় ভারত থেকে পাঠানো ২৫টি ড্রোন ভূপাতিত করেছে। অপরদিকে ভারত বলেছে, পাকিস্তানের ড্রোন ও ক্ষেপণাস্ত্র ব্যবহার করে সামরিক লক্ষ্যবস্তুতে হামলার প্রচেষ্টা তারা নিষ্ক্রিয় করেছে।

গত ২২ এপ্রিল ভারত-নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলার ঘটনায় ২৬ পর্যটক নিহত হয়। ওই হামলার জন্য শুরু থেকেই পাকিস্তানকে দায়ী করছে ভারত। যদিও এ ধরনের অভিযোগ অস্বীকার করেছে পাকিস্তান।

পেহেলগামে হামলার প্রতিশোধ নিতে গতকাল মধ্যরাতে পাকিস্তানের অভ্যন্তরে হামলা চালিয়েছে ভারত।

/এস/
সম্পর্কিত
ট্রাম্পের সঙ্গে নোবেল ভাগাভাগির রসিকতা নাভি পিল্লাইয়ের
সৌদির বিমানবন্দরে আবারও হুথিদের হামলা, নিহত ৩
ছুটির দিন কীভাবে উপভোগ করতে হয়, জানালেন জিনাত আমান
সর্বশেষ খবর
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
সৌদি আরবে হুথিদের হামলার তীব্র নিন্দা বাংলাদেশের
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
গোলাম পরওয়ারের ৭০০ রিকশা, মিল্টনের বক্তব্যের নিন্দা জানালো জামায়াত
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
শৌচাগারে কিছু অভ্যাসই ডেকে আনতে পারে কঠিন বিপদ
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
এ যেন অন্য এক মিরপুর-১০, প্রশংসায় ভাসছে সরকার
সর্বাধিক পঠিত
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
রংপুরে চার খুন: খেজুর-শসা-সিগারেট কারা খেয়েছিল নিশ্চিত করলো সিআইডি
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
বিমানবন্দরে আটকে দেওয়া হলো বৈষম্যবিরোধী আন্দোলনের সেই মাহদীকে
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
এক বড় দলের সা. সম্পাদকের নাকি ৭০০ অটোরিকশা: ডিএনসিসি প্রশাসক  
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
১ কোটি ৬২ লাখ টাকায় ৪০ হাজার ইউনিফর্ম তৈরি কেএনএফের, ৯ জনের বিরুদ্ধে মামলা
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির
পাকিস্তানের মানচিত্র বদলাতে চান সেনাপ্রধান আসিম মুনির