ভারতে আবারও বাড়ছে করোনার সংক্রমণ, ৭ জনের মৃত্যু

রক্তিম দাশ, কলকাতা 
২৬ মে ২০২৫, ২১:১২আপডেট : ২৬ মে ২০২৫, ২১:১২

ভারতে ফের দেখা দিয়েছে করোনাভাইরাসের সংক্রমণ। পশ্চিমবঙ্গে বাড়ছে আক্রান্তের সংখ্যা। পরিস্থিতির দিকে নজর রাখছে রাজ‍্য সরকার। আক্রান্তদের তালিকায় বৃদ্ধ, প্রসূতি, কিশোরও রয়েছে। কলকাতা-ডায়মন্ডহারবারসহ রাজ্যের একাধিক জেলায় বাড়ছে আক্রান্তের সংখ্যা।

ভারতে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, কেরালায় এখন পর্যন্ত আক্রান্ত ৪৩০, মহারাষ্ট্রে ২০৯, দিল্লিতে ১০৪, পশ্চিমবঙ্গে ১২ জন। চলতি মৌসুমে কোভিডে মৃত্যুর সংখ্যা ৭।

তবে স্বাস্থ্যভবনের তরফে এটা স্পষ্ট করা হয়েছে, নির্দিষ্ট করে কোনও এলাকায় ভাইরাসের দাপট নেই। এর মধ্যে নতুন করোনার ভেরিয়েন্ট পাওয়া গেছে। এনবিওয়ানএইটওয়ান ও এলএফসেভেন -এর চার ধরনের ভ্যারিয়েন্ট পাওয়া গেছে। নমুনা পাওয়া গেছে, মহারাষ্ট্রে, কর্ণাটকে, অন্ধ্রপ্রদেশে ও দিল্লির বিভিন্ন জায়গা থেকে।

পশ্চিমবঙ্গে জানুয়ারি মাস থেকে চলতি মাস পর্যন্ত  কোভিড পজিটিভ ১২ জন। তবে সরকারি চিকিৎসকরা জানাচ্ছেন, অধিকাংশ ক্ষেত্রেই সংক্রমণের মাত্রা সামান্য। রোগীরা বাড়িতে থেকেই সুস্থ হয়ে উঠছেন। উপসর্গ দেখা দিচ্ছে, হালকা জ্বর, কাশি, দুর্বলতা, গলায় সংক্রমণ।

চিকিৎসকরা বলছেন, এখনই আতঙ্কিত হওয়ার কিছু নেই। তবে সতর্ক থাকতে বলছেন চিকিৎসকরা ।

/এএ/
সম্পর্কিত
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুলায় রান্না করা খাবারে পড়ে নারীর মৃত্যু
টানা দরপতনের পর আবারও বাড়লো তেলের দাম
সর্বশেষ খবর
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
হুথিদের মোকাবিলায় সৌদি যুদ্ধবিমানে জ্বালানি দেবে ব্রিটেন
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
চুয়েটে কমপ্লিট শাটডাউন দিয়েছেন শিক্ষার্থীরা
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ড. মুহম্মদ শহীদুল্লাহ ও সৈয়দ মুজতবা আলীর কলেজটি কেমন আছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
ছেলেকে না পেয়ে তার বাবাকে গ্রেফতার: রাষ্ট্র কি আবার সেই পথেই হাঁটছে?
সর্বাধিক পঠিত
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রুপির বিপরীতে কেন এত শক্তিশালী হলো টাকা?
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
রাশিয়ার নির্বাচনে আবারও জয়ী পুতিন, কত ভোট পেলেন
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
১০ কোটি টাকার সেতুতে রডের বদলে বাঁশের কঞ্চি দিয়ে ঢালাই, তাও রাতের বেলায়
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
মুক্তির আগেই ইতিহাস গড়লো ‘রাকা’, নাম উঠলো গিনেস বুকে
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন
প্রধানমন্ত্রীর জাতিসংঘ সফর পৃথিবীর ইতিহাসে একটি বিশেষ মুহূর্ত: মাহদী আমিন