মার্কিন মহাকাশ প্রতিরক্ষা ব্যবস্থাকে পারমাণবিক যুদ্ধের পরিস্থিতি বলছে উত্তর কোরিয়া

আন্তর্জাতিক ডেস্ক
২৭ মে ২০২৫, ১২:৫১আপডেট : ২৭ মে ২০২৫, ১২:৫১

যুক্তরাষ্ট্রের গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা প্রকল্পকে ‘অত্যন্ত বিপজ্জনক ও হুমকিস্বরূপ পদক্ষেপ’ হিসেবে সমালোচনা করেছে উত্তর কোরিয়া। মঙ্গলবার (২৭ মে) উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় রাষ্ট্রীয় সংবাদমাধ্যম কেসিএনএ-কে জানায়, গোল্ডেন ডোম পরিকল্পনা মহাকাশভিত্তিক পারমাণবিক যুদ্ধ পরিস্থিতির শামিল। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০ মে গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার জন্য একটি নকশা বেছে নেওয়ার ঘোষণা দেন। সেই সঙ্গে ১৭৫ বিলিয়ন ডলারের এই উচ্চাভিলাষী কর্মসূচির একজন প্রধানের নাম ঘোষণা করেন।

উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের আমেরিকা গবেষণা ইনস্টিটিউট রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কেসিএনএ-কে জানায়, গোল্ডেন ডোম পরিকল্পনা ‘আমেরিকা ফার্স্ট’ নীতির এমন এক উদাহরণ যা আত্মঅহংকার, ঔদ্ধত্য, একচেটিয়া ও স্বেচ্ছাচারী আচরণের চূড়ান্ত রূপ। এটি মহাকাশভিত্তিক পারমাণবিক যুদ্ধের চিত্র।

এই পরিকল্পনার লক্ষ্য হলো পৃথিবীকে ঘিরে ঘূর্ণায়মান শত শত উপগ্রহের মাধ্যমে একটি জটিল সেন্সর ও ইন্টারসেপ্টর নেটওয়ার্ক গড়ে তোলা, যা চীন, ইরান, উত্তর কোরিয়া বা রাশিয়ার মতো দেশ থেকে ছোড়া শত্রুপক্ষের ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পর সেগুলোকে ধ্বংস করে দেবে।

গত সপ্তাহে চীন এই প্রকল্প নিয়ে ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে এবং ওয়াশিংটনকে এর উন্নয়ন কার্যক্রম পরিত্যাগ করার আহ্বান জানিয়েছে।

/এস/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী