ইন্দোনেশিয়ায় পাথরের খনি ধসে নিহত ১০, নিখোঁজ অনেকে

আন্তর্জাতিক ডেস্ক
৩১ মে ২০২৫, ০৮:৫৪আপডেট : ৩১ মে ২০২৫, ০৮:৫৪

ইন্দোনেশিয়ার পশ্চিম জাভা প্রদেশে একটি পাথরের খনি ধসে অন্তত ১০ জন নিহত হয়েছে। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া নিখোঁজ ব্যক্তিদের খুঁজে বের করতে উদ্ধার অভিযান চলছে। শুক্রবার (৩০ মে) সকালে পশ্চিম জাভার সিরেবন অঞ্চলের গুনুং কুদা খনিতে এই দুর্ঘটনা ঘটে। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা এ খবর জানিয়েছে।

ঘটনাস্থল থেকে পাওয়া ভিডিও ফুটেজে দেখা গেছে, বড় বড় পাথর সরাতে খননযন্ত্র ব্যবহার করা হচ্ছে।

অনলাইনে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, উদ্ধারকারীরা বিধ্বস্ত এলাকা থেকে মৃতদেহ টেনে বের করার চেষ্টা করছেন। আরেকটি ভিডিওতে দেখা গেছে, একটি বড় পাথর ও মাটির স্তূপ ধসে পড়ার পর ঘন ধুলোর ভেতর লোকজন আতঙ্কে দৌড়ে পালাচ্ছেন।

ইন্দোনেশিয়ার জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, অন্তত ১০ জন নিহত হয়েছে। তবে কতজন নিখোঁজ রয়েছে তা এখনও নির্দিষ্ট করে বলা যায়নি।

সংস্থাটি আরও জানিয়েছে, তিনটি খননযন্ত্রসহ ভারী যন্ত্রপাতি ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছে এবং শনিবার পর্যন্ত উদ্ধার তৎপরতা চলবে।

সিরেবন জেলার পুলিশপ্রধান সুমার্নি জানিয়েছেন, কষ্টসাধ্য উদ্ধার প্রচেষ্টার মাধ্যমে ইতোমধ্যে এক ডজন আহত ব্যক্তিকে ধ্বংসস্তূপ থেকে উদ্ধার করা হয়েছে।

তিনি আরও বলেন, ধসের কারণ তদন্ত করে দেখা হচ্ছে। খনি মালিক ও শ্রমিকদের জিজ্ঞাসাবাদের জন্য ডাকা হয়েছে। পুলিশ, জরুরি কর্মী, সেনা সদস্য ও স্বেচ্ছাসেবক – মোট পাঁচটি খননযন্ত্রসহ – এখনও আটকে পড়া শ্রমিকদের খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন। তবে দুর্বল মাটির কারণে উদ্ধার প্রচেষ্টা ব্যাহত হচ্ছে। নতুন করে ধসের ঝুঁকি রয়েছে বলেও তিনি জানান।

পশ্চিম জাভার গভর্নর ডেডি মুলিয়াদি তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে জানিয়েছেন, ঘটনাস্থলটি “খুবই বিপজ্জনক” এবং “শ্রমিকদের জন্য নিরাপত্তা মানদণ্ড পূরণ করে না”।

মুলিয়াদি আরও বলেন, গুনুং কুদা খনি এবং পশ্চিম জাভার আরও চারটি খনি, যেগুলো জীবনের জন্য ও পরিবেশের জন্য হুমকি হিসেবে বিবেচিত হচ্ছে, তিনি তা বন্ধের নির্দেশ দিয়েছেন।

ইন্দোনেশিয়ায় অবৈধ খনন কার্যক্রম খুবই সাধারণ, যা নিম্ন আয়ের শ্রমিকদের জন্য ঝুঁকিপূর্ণ জীবিকা। কারণ এতে ভূমিধস, বন্যা এবং সুড়ঙ্গ ধসের মতো প্রাণঘাতী ঝুঁকি রয়েছে। প্রায়শই বালি, পাথর বা সোনা উত্তোলনের প্রক্রিয়ায় শ্রমিকরা অল্প বা কোনও সুরক্ষা ছাড়াই পারদ ও সায়ানাইডের মতো অত্যন্ত বিষাক্ত রাসায়নিক ব্যবহার করে থাকেন।

/এস/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী