আরসিবির আইপিএল জয় উদযাপনে পদপিষ্ট হয়ে নিহত ১১

রক্তিম দাশ, কলকাতা 
০৪ জুন ২০২৫, ১৯:৫১আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:৫১

এই প্রথম ভারতীয় ক্রিকেটের আইপিএলে ট্রফি জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি)। জয়ের উদযাপনের জন্যই কর্নাটক সরকারের তরফে সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে এই অনুষ্ঠান ছিল। সেই অনুষ্ঠানকে কেন্দ্র করেই পদপিষ্টের ঘটনা ঘটল। যাতে এখন পর্যন্ত মৃত্যু হয়েছে ১১ জনের।

১৮ বছর পর প্রথমবার আইপিএল ট্রফি এসেছে ঘরে। রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর জয়ের পরই ঘরে আয়োজন করা হয়েছিল বিজয় উৎসবের। বেঙ্গালুরুতে আরসিবির বিজয় মিছিলে অংশ নিতে গিয়েই পদপিষ্ট হয়ে মৃত্যু হলো কমপক্ষে ১১ জনের। আহত আরও ৫০ জন। হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলেই আশঙ্কা।

বিরাট কোহলির নেতৃত্বে জয়ী আরসিবি টিমকে দেখতে বিপুল জনসমাগম হয়েছিল। বিরাট বাহিনী চিন্নাস্বামী স্টেডিয়ামের কাছে পৌঁছতেই ধাক্কাধাক্কি শুরু হয়। স্টেডিয়ামের এন্ট্রি গেটের কাছে হুড়োহুড়িতে অনেকে ধাক্কা খেয়ে পড়ে যান। ভিড়ের চাপে তাদের মাড়িয়েই চলে যায় লোকজন। পদপিষ্টের ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক বিশৃঙ্খলা ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হচ্ছে।

পুলিশ মোতায়েন থাকলেও, তারা এই ভিড় নিয়ন্ত্রণ করতে ব্যর্থ হয়।  দুর্ঘটনার খবর শুনেই কর্নাটকের উপমুখ্যমন্ত্রী ডিকে শিবকুমার বলেন, কতজনের মৃত্যু হয়েছে, তা আমি এখনও নিশ্চিতভাবে বলতে পারছি না। স্টেডিয়ামে যাচ্ছি আমি। বিপুল জনসমাগম হয়েছে, আমরাও ৫ হাজার বাহিনী মোতায়েন করেছিলাম। যুবকদের তো লাঠিচার্জ করতে পারি না।

/এএ/
সম্পর্কিত
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
ইরানে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে যুক্তরাষ্ট্র-ইসরায়েল: খামেনি
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
সর্বশেষ খবর
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
চীনের বিশ্ববিদ্যালয় ও স্কুলে প্রদর্শিত হবে বাংলাদেশের তথ্যচিত্র ‘পায়ের ছাপ’
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ