চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্ক জোরদারে অঙ্গীকার শি’র

আন্তর্জাতিক ডেস্ক
০৪ জুন ২০২৫, ২২:০২আপডেট : ০৪ জুন ২০২৫, ২২:০২

দক্ষিণ কোরিয়ার নবনির্বাচিত প্রেসিডেন্ট লি জে-মিউংকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। বুধবারের এই অভিনন্দন বার্তায় সি দু’দেশের মধ্যে দীর্ঘস্থায়ী সুসম্পর্ক এবং সহযোগিতার ওপর জোর দেন।

শি বার্তায় উল্লেখ করেন, চীন ও দক্ষিণ কোরিয়া একে অপরের গুরুত্বপূর্ণ সহযোগিতার অংশীদার। তিনি স্মরণ করিয়ে দেন, ৩৩ বছর আগে কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার পর থেকে উভয় দেশ আদর্শ ও সামাজিক ব্যবস্থার পার্থক্য অতিক্রম করে হাতে হাত রেখে এগিয়ে গেছে এবং পারস্পরিক সাফল্য অর্জন করেছে। এর ফলস্বরূপ, দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে স্থিতিশীল ও সুস্থ উন্নয়ন অর্জিত হয়েছে।

চীনা প্রেসিডেন্ট আরও বলেন, এই সুসম্পর্ক কেবল দুই দেশের জনগণের মঙ্গলই বৃদ্ধি করেনি, বরং আঞ্চলিক শান্তি, স্থিতিশীলতা, উন্নয়ন ও সমৃদ্ধির প্রচারে ইতিবাচক অবদান রেখেছে।

শি জিনপিং জোর দিয়ে বলেন, তিনি চীন-দক্ষিণ কোরিয়া সম্পর্কের উন্নয়নের উপর অত্যন্ত গুরুত্ব দেন। তিনি বর্তমান বিশ্ব পরিস্থিতির দিকে ইঙ্গিত করে বলেন, এক শতাব্দীতে খুব কম দেখা যায় এমন পরিবর্তন দ্রুত গতিতে ঘটছে এবং আন্তর্জাতিক ও আঞ্চলিক পরিস্থিতিতে অস্থিতিশীলতার কারণগুলো বৃদ্ধি পাচ্ছে।

লি জায়ে মিউংকে বুধবার আনুষ্ঠানিকভাবে প্রেসিডেন্ট ঘোষণা করে নির্বাচন কমিশন। ওই ঘোষণার পর তাৎক্ষণিকভাবে দেশটির প্রেসিডেন্সি এবং কমান্ডার ইন চিফের দায়িত্ব প্রাপ্ত হন ৬১ বছর বয়সী এই মানবাধিকার আইনজীবী।

দক্ষিণ কোরিয়া জাতীয় নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, প্রায় সাড়ে তিন কোটি ভোটের মধ্যে লি পেয়েছেন ৪৯ দশমিক ৪২ শতাংশ ভোট। আর প্রধান প্রতিদ্বন্দ্বী কিম মুন সু পেয়েছেন ৪১ দশমিক ১৫ শতাংশ। ১৯৯৭ সালের পর দেশটিতে গতকাল সর্বোচ্চ সংখ্যক ভোটার ব্যালটে নিজের মত প্রকাশ করলেন বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

সূত্র: সিএমজি

/এএ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী