আহমেদাবাদের বিমান দুর্ঘটনার দৃশ্যগুলো হৃদয় বিদারক: ব্রিটিশ প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক
১২ জুন ২০২৫, ১৬:৪৩আপডেট : ১২ জুন ২০২৫, ১৭:১৯

ভারতের আহমেদাবাদে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ার ফ্লাইট বিধ্বস্ত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। তিনি বলেছেন, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত যাত্রী ও তাদের পরিবারের প্রতি তার সমবেদনা রয়েছে।

এক বিবৃতিতে স্টারমার বলেন, লন্ডনের গ্যাটউইকের পথে থাকা একটি বিমান ভারতের আহমেদাবাদে বিধ্বস্ত হয়েছে। এতে বহু ব্রিটিশ নাগরিক ছিলেন। দুর্ঘটনার দৃশ্যগুলো অত্যন্ত হৃদয়বিদারক।

তিনি আরও বলেছেন, পরিস্থিতির অগ্রগতি সম্পর্কে তাকে নিয়মিত অবহিত করা হচ্ছে।

বৃহস্পতিবার দুপুরে আহমেদাবাদ বিমানবন্দর থেকে উড্ডয়নের পরপরই এয়ার ইন্ডিয়ার বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার বিমানটি বিধ্বস্ত হয়। এতে ২৪২ জন আরোহী ছিলেন। এর মধ্যে ২৪২ জন যাত্রী ও ক্রু সদস্যের মধ্যে ১৬৯ জন ভারতীয়, ৫৩ জন ব্রিটিশ, ৭ জন পর্তুগিজ এবং একজন কানাডিয়ান নাগরিক ছিলেন।

বিমানটি বিধ্বস্ত হওয়ার পরপরই ভারতের কর্তৃপক্ষ উদ্ধার তৎপরতা শুরু করে এবং সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয় আহমেদাবাদ বিমানবন্দর।

সূত্র: বিবিসি

/এএ/এমওএফ/
সম্পর্কিত
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ইরানের সঙ্গে সম্পর্ক ছিন্নে মার্কিন চাপ মানছে না ওমান
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
সর্বশেষ খবর
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
ভালো কোম্পানি তালিকাভুক্তিতে জোর দেবে নতুন বিএসইসি
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী