এয়ার ইন্ডিয়ার ড্রিমলাইনারের ৬টি আন্তর্জাতিক ফ্লাইট বাতিল

আন্তর্জাতিক ডেস্ক
১৭ জুন ২০২৫, ১৯:৩৯আপডেট : ১৭ জুন ২০২৫, ২২:৪৪

আন্তর্জাতিক রুটে ছয়টি বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট বাতিল করেছে এয়ার ইন্ডিয়া। মঙ্গলবার এসব ফ্লাইট বাতিলের খবর নিশ্চিত করে সংস্থাটি। গত সপ্তাহে আহমেদাবাদে ভয়াবহ বিমান দুর্ঘটনার পর ড্রিমলাইনার বিমানের নিরাপত্তা নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি এ খবর জানিয়েছে।

বাতিল হওয়া ফ্লাইটগুলো হলো দিল্লি থেকে দুবাইগামী এআই ৯১৫, দিল্লি থেকে ভিয়েনাগামী এআই ১৫৩, দিল্লি থেকে প্যারিসগামী এআই‌ ১৪৩, আহমেদাবাদ থেকে লন্ডনগামী এআই ১৫৯, বেঙ্গালুরু থেকে লন্ডনগামী এআই ১৩৩ এবং লন্ডন থেকে অমৃতসরের ফ্লাইট এআই ১৭০।

এছাড়া এআই ৩১৫ ফ্লাইটটি হংকং থেকে দিল্লির পথে কারিগরি সমস্যার মুখে পড়ে ফিরে যেতে বাধ্য হয়।

এয়ার ইন্ডিয়া জানিয়েছে, এআই ১৪৩ ফ্লাইটটির প্রি-ফ্লাইট চেকআপে সমস্যা ধরা পড়ে। মেরামতে দীর্ঘ সময় লাগায় প্যারিসের শার্ল দ্য গল বিমানবন্দরের রাতকালীন ফ্লাইট নিষেধাজ্ঞা লঙ্ঘনের শঙ্কা তৈরি হয়। ফলে সেটিও বাতিল করা হয়।

আহমেদাবাদ-লন্ডন গ্যাটউইক ফ্লাইট বাতিলের পেছনে আকাশপথে চলাচল সীমাবদ্ধতা এবং অতিরিক্ত নিরাপত্তা পরীক্ষার বিষয়টি উল্লেখ করেছে এয়ার ইন্ডিয়া। যদিও এই ফ্লাইটের ড্রিমলাইনারে কোনও ত্রুটি ছিল না বলে জানিয়েছে তারা।

এর আগে, সানফ্রান্সিসকো থেকে মুম্বাইগামী একটি ফ্লাইট কলকাতা যাত্রাবিরতিতে কারিগরি সমস্যায় পড়ে। পরে সব যাত্রীকে নামিয়ে নেওয়া হয়।

এদিনই জার্মানির লুফথানসা এবং যুক্তরাজ্যের ব্রিটিশ এয়ারওয়েজের দুটি ড্রিমলাইনার—হায়দরাবাদ ও চেন্নাইমুখী ফ্লাইট নিজ নিজ মূল বন্দরে ফিরে যায়।

১২ জুন আহমেদাবাদ থেকে লন্ডনগামী এয়ার ইন্ডিয়ান এআই ১৭১ ফ্লাইটটি উড্ডয়নের ৪০ সেকেন্ডের মধ্যেই ভেঙে পড়ে একটি মেডিক্যাল কলেজ ছাত্রাবাসের ওপর। ২৪২ আরোহীর মধ্যে ২৪১ জন এবং মাটিতে থাকা আরও অন্তত ৩৩ জন মারা যান। এটি ভারতের সাম্প্রতিক ইতিহাসে অন্যতম বড় বিমান দুর্ঘটনা।

/এএ/এমওএফ/
সম্পর্কিত
আবারও আব্বাসকে ভিসা দিলো না যুক্তরাষ্ট্র
সেন্সর বোর্ডে প্রীতি জিনতা থেকে সুনীল শেঠি, ১৮ সদস্যের তালিকায় আর কারা
নিখোঁজের ১৫ বছর পর মায়ের বুকে আনজু, কোথায় ছিলেন এতদিন?
সর্বশেষ খবর
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মহাকাশে অস্ত্র মোতায়েন নিয়ে যুক্তরাষ্ট্র-চীন উত্তেজনা
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
মাঠে গড়ায়নি ম্যাচ, তবু সেমিফাইনালে বাংলাদেশ
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
শীতের আগেই শুষ্ক হচ্ছে ত্বক? ঘরেই করুন ময়েশ্চারাইজিং ফেসপ্যাক
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
আরেকটি মেডিক্যাল কলেজ প্রতিষ্ঠার সম্ভাব্যতা যাচাইয়ের নির্দেশ
সর্বাধিক পঠিত
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
‘আমি ডিলার, চেয়ারম্যান হলে গাঁজা-ইয়াবা ফ্রি দেবো’
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
একলাফে ইলিশের মণে দাম কমেছে ২০ হাজার টাকা
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
বাংলাদেশিদের জন্য ওয়ার্ক পারমিট ও শ্রম ভিসা বন্ধ করলো এক দেশ
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
অপু বিশ্বাসকে যে পরামর্শ দিলেন অভিনেত্রী নূতন
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে
ঢাকা-কক্সবাজার রুটে বাড়ছে আরেকটি ট্রেন, যেখানে যেখানে থামবে