কাশ্মীর নিয়ে তৃতীয় পক্ষের মধ্যস্থতা চায় না ভারত: ট্রাম্পকে মোদি

আন্তর্জাতিক ডেস্ক
১৮ জুন ২০২৫, ১৯:১৭আপডেট : ১৮ জুন ২০২৫, ২২:০৫

কাশ্মীর নিয়ে যুক্তরাষ্ট্রসহ কোনও তৃতীয় পক্ষের মধ্যস্থতা ভারত কখনও মেনে নেবে না, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে  এমন কঠোর অবস্থান জানিয়ে দিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ট্রাম্পের সঙ্গে এক টেলিফোন আলোচনায় মোদি এই বার্তা দিয়েছেন বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রী। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।

মঙ্গলবারের ওই ফোনালাপে মোদি ‘স্পষ্ট ও জোরালোভাবে’ ভারতের দীর্ঘদিনের অবস্থান তুলে ধরেন বলে জানান মিশ্রী। তিনি বলেন, প্রধানমন্ত্রী মোদি ট্রাম্পকে জানিয়ে দিয়েছেন, কাশ্মীর নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনা শুধু দ্বিপক্ষীয় চ্যানেলেই হতে পারে। কোনও আন্তর্জাতিক মধ্যস্থতার প্রশ্নই ওঠে না।

মে মাসে ভারত ও পাকিস্তানের মধ্যে চারদিন ধরে চলা সামরিক উত্তেজনার পটভূমিতে ট্রাম্প একাধিকবার কাশ্মীর ইস্যুতে মধ্যস্থতার প্রস্তাব দিয়েছেন। তিনি দাবি করেন, এই উত্তেজনা প্রশমনে যুক্তরাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। এমনকি বাণিজ্য চুক্তিকে ব্যবহার করেছেন চাপের কৌশল হিসেবে।

পাকিস্তান এই দাবির পক্ষে সমর্থন জানালেও ভারত শুরু থেকেই তা প্রত্যাখ্যান করে এসেছে।

পররাষ্ট্র সচিব মিশ্রী বলেন, কাশ্মীর নিয়ে সামরিক পদক্ষেপ বন্ধে যেসব আলোচনা হয়েছে, তা সম্পূর্ণভাবেই ভারত ও পাকিস্তানের মধ্যে বিদ্যমান সামরিক চ্যানেলের মধ্যেই হয়েছে। যুক্তরাষ্ট্র বা অন্য কোনও দেশ এখানে জড়িত নয়।

তিনি আরও জানান, সাম্প্রতিক উত্তেজনার সময় যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের বাণিজ্যচুক্তি নিয়েও কোনও আলোচনা হয়নি।

/এএ/
সম্পর্কিত
রাস্তায় তোশক আর মুখে মুখ, দিল্লির আগুনে যেভাবে ‘হিরো’ হলেন স্থানীয়রা
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
সর্বশেষ খবর
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
প্রায় দ্বিগুণ হচ্ছে বিমানের ছয় হাজার কর্মীর ভাতা
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
ইরানি ইসলামি শাসনবিরোধী শিল্পী মারজান সাত্রাপির প্রয়াণ
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
হজে গিয়ে পাসপোর্ট হারালে যা করবেন
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী